Gold Price: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কিছুদিন ধরে বেশ অনেকটাই দাম বেড়ে গিয়েছে সোনার। তবে আজ শুক্রবারে ৬ ডিসেম্বর সোনার দাম আবারও অনেকটাই কমে এল। সোনা (Gold Price) কেনার আজ বড় সুযোগ পাবেন গ্রাহকরা। সস্তায় সোনা (Gold Silver Rate) কিনলে ১ ভরিতে প্রায় ৩০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে আজকের বাজারে। আজ কত দাম হল বাংলায় ? দেখে নিন রেটচার্ট। 

সোনা-রুপোর দর (৬ ডিসেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৮৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২১০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯০২
১৮ ক্যারেট১ গ্রাম৫৯১৬
রুপো (৯৯৯)১ কেজি৯১,৩২৩

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।                                                                               

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

সোনাতে বিনিয়োগ করেন অনেকেই

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার বিশুদ্ধতা 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RBI Repo Rate: রেপো রেটে কোনো বদল নেই, EMI-এর চাপ কমবে কবে ?