Gold Rate Today:  সোনার দাম গতকালের বাজারে এক ধাক্কায় হাজার তিনেক টাকা কমে গিয়েছিল। তবে আজ আর সেই স্বস্তি বহাল রইল না সোনার দামে। সোনা কিনতে আজ অনেকটাই খরচ হবে। আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার এক লাফে ফের বেড়ে গেল সোনার দাম। বড় বদল হল (Gold Silver Price) সোনা রুপোর দামে। আজকের বাংলার বাজারে ২২ ক্যারাট, ২৪ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনা কিনতে অনেকটাই বেশি খরচ হবে। দেখে নিন আজকের রেটচার্ট।  

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকে। পুরো বৈশাখ মাসটাতেই সোনা কেনার হিড়িক পড়ে যায়। তবে এবার কি চিত্রটা বদলে যাবে ? কলকাতায় নিখাদ সোনার দাম ১ লাখ ছুঁই ছুঁই। ৯০ হাজার পেরিয়ে গিয়েছে গয়নার সোনার দাম। এই সময়ে সোনার অলঙ্কারের দোকানে নানা অফারও চলে। মেকিং চার্জে নানারকম ছাড় দেওয়া হয়।  এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এবার বাড়তে বাড়তে সোনার দাম যেখানে গিয়ে ঠেকছে, তাতে এই ছাড় দিয়েও ক্রেতাদের কতটা টানা যাবে তা নিয়ে সন্দিহান অনেকেই।

আজকের সোনার দাম ( ২৪ এপ্রিল ২০২৫)                  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৬০০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯১২০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৭৩৬
১৮ ক্যারেট১ গ্রাম৭৪৯০
রুপো (৯৯৯)১ কেজি৯৮,৭৬৭

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:               

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।