Gold Rate Prediction From 6 to 11 April  : এবার বদলে যাচ্ছে বাজারের পরিস্থিতি। আগামী সপ্তাহেও বাড়তে পারে সোনার দর (Gold Price)। ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছুট দিতে পারে গোল্ড রেট। গত ২ সপ্তাহের হিসবে বলছে, আপাতত সাপোর্টের স্তর থেকে আপট্রেন্ডে চলে এসেছে সোনার দাম। বর্তমানে ভারতে সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১,৪৯,৬৫০ টাকা (২৪ ক্য়ারেট)। এই সময়ের মধ্যে প্রায় ১.৯ শতাংশ বেড়েছে সোনার দাম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহে এই ট্রেন্ড ধরে রাখতে পারে সোনা।

Continues below advertisement

বিশ্ব বাজারের অস্থিরতা কী প্রভাব ফেলবেগত সপ্তাহে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। যেখানে তেলের দাম বৃদ্ধি হওয়ায় সোনার দামও ওঠানামা করেছে। যদিও এই প্রবল অস্থিরতার বাজারেও সহনশীলতা দেখিয়েছে গোল্ড রেট। নিজের সাময়িক সাপোর্ট ভেঙে নীচে নেমে যায়নি গোল্ড। যেকারণে আগামী সপ্তাহেও এই গতি বজায় থাকতে পারে বলে মনে করছেন মার্কেট এক্সপার্টরা।

চলতি মাসে ৫০০০ ডলারে পৌঁছবে গোল্ড রেটগত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার বাজারে বড় ওঠানামা দেখা গেছে। এপ্রিলের মধ্যেই এই দাম ১২ শতাংশ পড়ে গিয়েছে। তেলের দাম বৃ্দ্ধির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে। মনে রাখতে হবে, মুদ্রাস্ফীতির হার বেশি হলেই সুদের হার কমানোর দিকে নজর দেয় না কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে অল্প সময়ের জন্য হলেও সোনার দামে বড় চাপ পড়ে। 

Continues below advertisement

বাজার বিশেষজ্ঞরা বলছেন এই কথামার্কেট এক্সপার্টরা বলছেন, বর্তমানে যাই হোক না কেন, দীর্ঘমেয়াদে এখনও সোনাকেই ঝুঁকিহীন নিরাপদ বিনিয়োগের স্থান হিসাবে ধরেন ইনভেস্টাররা। সেই ভাবনায় কোনও পরিবর্তন হয়নি। ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এলে সোনার দাম বাড়তেই পারে। কিন্তু চলতি মাসে সোনা এমসিএক্সে ৫০০০ ডলারে যাবে কিনা তা ইন্টারেস্ট রেট কাট ও ইরান-আমেরিকা যুদ্ধের ওপর এনেকটাই নির্ভর করবে।