Gold Price Today: বেশ কিছুদিন ধরে দাম বাড়তে থাকছিল সোনার। দিনে দিনে লাফ দিচ্ছিল সোনার দাম। তারপর ফের কিছুটা কমে, তবে গতকালের তুলনায় আজ শনিবার কোনও হেরফের দেখা যায়নি সোনার দামে। সোনার দাম একই আছে রাজ্য জুড়ে। কিনতে যাওয়ার আগে আরও একবার চোখ বুলিয়ে নিন রেটচার্টে। 

শুক্রবারের তুলনায় এদিন শনিবার দামে খুব একটা হেরফের দেখা যায়নি সোনা-রুপোর। দাম খানিক কমেছিল বৃহস্পতিবার। সেই তুলনায় শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ২০ টাকা কমে হয়েছে ৬১৮৪ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২০ টাকা কমে হয়েছে ৫৯৭৪ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৫৯৭৪ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৯২৭ টাকা। বলাই বাহুল্য সোনা বিক্রির দাম আজ একই আছে গতকালের মতই। আজ শনিবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৬৯,৭০৪ টাকা। 

আজকের সোনার দর (২৩ ফেব্রুয়ারি, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬১৮৪
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৫৯৭৪
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৬২৭
১৮ ক্যারেট ১ গ্রাম৪৯২২

 

রুপো (৯৯৯)১ কেজি৬৯৭০৪

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Swiggy IRCTC: চলন্ত ট্রেনে এবার পছন্দসই হোটেলের খাবার, নয়া চমক ভারতীয় রেলের