Gold Silver Price: সোনার দামে এবার স্বস্তি গ্রাহকদের। গত সপ্তাহে হু হু করে বেড়ে যাওয়ার পর এবার পতন সোনার দামে। শেয়ার বাজারের মতই সোনার দামের গ্রাফ আজ বুধবার নিম্নগামী। রাজ্যে অনেকটা কমেছে সোনার দাম। আজ এই সুযোগে সোনা কেনার আগে দেখে নিন কত হল সোনার দাম, রেটচার্টে কী বলে ? 

মঙ্গলবার বাজারে দাম কমেছিল সোনার। কিন্তু আজ বুধবার সেই তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম আরও ৩০ টাকা কমে হয়েছে ৬৫১০ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৯ টাকা কমে হল ৬২৮৯ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬২৮৯ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৯২৪ টাকা। আজ বুধবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকেও কমে গিয়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭২৬৮০ টাকা। 

আজকের সোনার দর (১৩ মার্চ, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৫১০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬২৮৯
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৯২৪
১৮ ক্যারেট ১ গ্রাম৫১২২

 

রুপো (৯৯৯)১ কেজি৭২৬৮০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: SEBI Warning: ছোট, মাঝারি স্টকে পতন হবে আরও,সতর্ক বার্তা সেবির, এখনই বিক্রি করা উচিত ?