কলকাতা : সপ্তাহান্তে  অনেকটাই কমেছিল সোনার দাম। হঠাৎ করে সোনা সস্তা হওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ক্রেতারা। সপ্তাহ শুরুতে  সোনার দামে বড় হেরফের হল না। তবে শনিবারের থেকে কিঞ্চিত বেড়েই গেল সোনার দাম।  শুক্রবারের থেকে এক ধাক্কায় শনিবার অনেকখানি কমে যায় (Gold Rate)  সোনার গ্রাম প্রতি দাম । বিয়ের মরশুম (Gold Price) নেই, তাই চাহিদা কমার কারণেই সম্ভবত দাম কমছে সোনার, এমনটাই মনে করছেন অনেকে। সোমবার বাংলার বাজারে কেমন হল সোনার দাম। চলুন দেখে নেওয়া যাক। 

আজকের সোনার দাম (১০ মার্চ ২০২৫)                  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৮৫৮১
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৮১৫৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৭৮০৮
১৮ ক্যারেট১ গ্রাম৬৬৯৫
রুপো (৯৯৯)১ কেজি৯৬,৭৭১

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।    

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )