Gold Rate Today:  শনিবারে সপ্তাহান্তে এসে সোনার দামে বড় বদল হয়েছিল। আরও দাম বেড়ে গেল সোনার। তার আগে শুক্রবারে সোনার দাম একইদিনে দু'বার বদলে গিয়েছিল। সকালের বাজারে দাম কমলে বিকেলে ফের দাম বেড়ে যায় সোনার। আজ সোনা কিনতে গেলে খরচ অনেকটাই বেশি হবে। শুধু তাই নয় রুপোর দামও কেজিতে খানিক বেড়েছে আজ। বিয়ের মরশুমে চাহিদা বাড়ছে সোনার (Gold Price Today) আর তাই দামও বাড়ছে সোনার। আজ কত দামে বিকোচ্ছে সোনা ? দেখুন নতুন রেটচার্ট। 

আজকের সোনার দাম ( ৫ মে ২০২৫)                  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৩৪৪
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৮৮৮০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৫০৩
১৮ ক্যারেট১ গ্রাম৭২৯০
রুপো (৯৯৯)১ কেজি৯৩,৯০৮

সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম (Gold Price Today) বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:                

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।