Gold Rate Today : সোনা (Gold Investment) কেনার হলে এখনই সুযোগের সদ্ব্যবহার করুন। মার্কেট এক্সপার্টরা বলছেন-পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার আগে ফের একবার মাথা চাড়া দেবে গোল্ড রেট (Gold Price)। সেই ক্ষেত্রে অনেক অনেক কমে পাচ্ছেন সোনা। জেনে নিন, আজ রাজ্য়ের বাজারে কী চলছে রেট।
সর্বোচ্চ স্তর থেকে অনেক নীচে সোনা১ লাখ ৮০০০০ পেরিয়ে এবার অনেকটাই নীচে নেমে এসেছে সোনা। এমনিতে যুদ্ধের সময় সোনার দাম অনেক ওপরে উঠ যায়। নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনাকেই বেছে নেন লোকজন। যদিও এবার ডলারের দাম বেড়ে যাওয়ায় ইরান যুদ্ধ চললেও সোনার দাম কমেই চলেছে। তাই উৎসবের আগে সোনার দাম কমে থাকায় কিনতে পারেন। সেই ক্ষেত্রে অনেকটাই কমে পাবে হলুদ ধাতু।
কিছু মার্কেট এক্সপার্টরা বলছেন , এই ১লাখ ২৭ হাজারের কাছে চলে আসতে পারে। এমনিতে যুদ্ধের আবহে ঝুঁকিহীন আমানত হিসাবে সোনা কেনার চল রয়েছে। যদিও এই পরিস্থিতিতে সোনার দাম প্রথমে উঠেলেও এবার তা অনেকটাই কমে এসেছে।
আজ ৪ এপ্রিল শনিবার ২০২৬-এর সোনার দাম
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৪৮৭০ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪১২৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৩৫৩১ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৬০০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৩৬,৬৪৮ |
একটা বিষয় মনে রাখবেন: ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
কেবল সোনায় অন্ধের মতো ভরসা করা ঠিক ?মার্কেট এক্সপার্টদের একাংশ অবশ্য় বলছে, জানুয়ারি থেকে রুপো তার সর্বোচ্চ স্তর থেকে ৪৪ শতাংশ ধসে গেছে। এখন অনেকটাই নীচে চলে এসেছে রুপোর দাম। তাই এখানে বিনিয়োগ করা ভাল। তবে মনে রাখতে হবে, এটাও আপনাকে বড় ধাক্কা দিতে পারে। তবে ভবিষ্যতের রিটার্নের কথা ভাবলে রুপো এখন অনেক বেশি আকর্ষনীয়।
সোনা-রুপোর ভাল,মন্দমনে রাখতে হবে, যুদ্ধের সময় ঝুঁকিহীন নিরাপদ বিনিয়োগ হিসাবে সবাই সোনাকেই বেছে নয়। সেন্ট্রাল ব্যাঙ্কগুলিও আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে বেশি বেশি করে সোনা কেনে। ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় এটি বেশি কাজে দেয়। তাই সোনায় বিনিয়োগ খুবই ভাল। বর্তমানে ডলারে মূল্য় বাড়ায় ও বাজারে প্রফিট বুকিং ও রেট বৃদ্ধির ফলে সোনার দাম পড়ছে।
পাশাপাশি রুপোর দিকে তাকালে , রুপো বৃদ্ধির সময় দুরন্ত ছুট দেয়, তবে দাম পড়লে বড় ধস নামে। কিন্তু বরাবরই এর শিল্প খাতে যথেষ্ট চাহিদা বাজায় থাকে। তাই রুপো কেবল গয়না তৈরির ধাতু হিসাবেই থেমে থাকে না। একবার বাজারের সাইকেল ঘুরলেই রুপো বিপুল রিটার্ন দিতে পারে।
