সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : SIR-এর প্রতিবাদের নামে তাণ্ডবের অভিযোগে উত্তপ্ত মোথাবাড়ি। বিচারকদের আটকে রাখার মতো গুরুতর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জাতীয় স্তরের তদন্ত। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। সূত্রের খবর, শুক্রবার রাতভর মোথাবাড়ি থানায় ছিল তদন্তকারী দল। শুক্রবার মোথাবাড়িতে পৌঁছল NIA। তিনটি দলে ভাগ হয়ে BDO অফিস, থানা ও ঘটনাস্থলে গেলেন তদন্তকারীরা। সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে NIA । জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই ভিডিওগ্রাফি সম্পন্ন করেছে NIA-র টিম। পাশাপাশি, ঘটনার খুঁটিনাটি জানতে শুরু হয়েছে জোরদার অনুসন্ধান।

Continues below advertisement

 কী কী খতিয়ে দেখছে NIA?

শুক্রবার বিকেলে DIG-র নেতৃত্বে মোথাবাড়ি পৌঁছে যায় NIA-এর ২৪ জনের টিম। সেখানে ৩ ভাগে বিভক্ত হয়ে যায় তারা। অন্যদিকে কলকাতায় চলে আসেন NIA-র IG সোনিয়া সিং। তদন্তকারী সংস্থা জানতে চাইছে—

Continues below advertisement
  • বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন
  • সকাল থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল
  • BDO অফিসে কারা জমায়েত করেছিল
  • জমায়েতের নেতৃত্বে কারা ছিলেন
  • বিচারকদের উদ্ধার করতে এত সময় লাগল কেন রাতভর তদন্ত, জোরদার তৎপরতা

    মোথাবাড়ি থানায় পৌঁছয় NIA-র টিম। তবে প্রথমে থানায় ঢোকেননি NIA-এর তদন্তকারিরা। তাঁরা চলে যান মোথাবাড়ি মোড়ের দিকে।এরপর NIA-এর অফিসাররা যান BDO অফিসের দিকে। যেখানে বিচারকরা ঘণ্টার ঘণ্টার আটকে ছিলেন।  সূত্রের দাবি, গতকাল মধ্যরাত পর্যন্ত থানায় থেকেই তদন্ত চালিয়েছে NIA-র টিম। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    সেদিন কী ঘটেছিল বিডিও অফিসে ? বুধবার, ৩ জন মহিলা-সহ ৭ জন জুডিশিয়াল অফিসার আটকে পড়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে, দীর্ঘক্ষণ পর তাঁদের উদ্ধার করা হলেও রেহাই মেলেনি। রাস্তাতেও বারবার হামলার মুখে পড়তে হয় বিচারকদের।  এখনও পর্যন্ত গ্রেফতার কতজন?           বুধবার বিচারকদের উপর বেনজির তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। NIA-র টিম মালদা পৌঁছনোর আগেই, বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলাম নামে এক আইনজীবী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে CID. পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী।                  আপাতত শান্ত মোথাবাড়ি ঘটনার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর নেই এলাকায়। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।