কলকাতা: সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত সূচক অনুযায়ী, ১ জুন ২০২৬, সকাল ১০:৩০ মিনিটে কলকাতার সোনার বাজারে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামে পরিবর্তন দেখা গিয়েছে। পাশাপাশি প্রকাশিত হয়েছে রুপোর নতুন দামও।                                         

Continues below advertisement

আজকের সোনার দাম (১ জুন ২০২৬)ফাইন গোল্ড (995): ₹15,512 প্রতি গ্রাম২২ ক্যারেট সোনা (916) বিক্রয় মূল্য: ₹14,735 প্রতি গ্রাম২২ ক্যারেট সোনা (916) ক্রয় মূল্য: ₹14,115 প্রতি গ্রাম১৮ ক্যারেট সোনা (750): ₹12,100 প্রতি গ্রামরুপোর দাম১ কেজি সিলভার বার (999): ₹2,64,174

উল্লেখ্য, প্রকাশিত এই দামগুলির সঙ্গে ৩% GST যুক্ত নয়। ফলে গয়না কেনার সময় মেকিং চার্জ এবং GST যোগ হলে চূড়ান্ত মূল্য আরও কিছুটা বাড়তে পারে।

Continues below advertisement

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে আগামী দিনেও সোনার বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। তাই বিনিয়োগ বা গয়না কেনার আগে প্রতিদিনের আপডেটেড দর দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC               

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কতটা বিশুদ্ধ তা কীভাবে বুঝতে পারবেনপ্রথমে সোনা কেনার সময় ক্যারেট (Karat) সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকাটা খুবই প্রয়োজন।

২২ ক্যারেট (22K) সোনা আসলে কী: বিআইএস হলমার্কে এটি 916 হিসেবে চিহ্নিত থাকে।

১৮ ক্যারেট (18K): এটি বিআইএস হলমার্কে 750 হিসেবে চিহ্নিত থাকে।

দোকানি পরিচিত হলেও হলমার্কিং দেখে নিন ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।