Gold Rate Today:  সোনার দাম এবার যেন বেড়েই চলেছে পরপর। গতকালও সোনার দাম বেড়েছিল খানিকটা আর আজও সোনার দাম ফের একবার বেড়ে গেল। এবার কি নাগালের বাইরে চলে যাবে সোনা ? মধ্যবিত্ত গ্রাহকদের আর কেনার সুযোগ থাকবে না ? বিয়ের মরশুম (Gold Price) শুরু হবে আর কিছুদিন পরেই। বিয়ের জন্য এখনই সোনা গড়িয়ে নিলে তবু কিছুটা কমে পাওয়া যাবে। আজ বাংলা জুড়ে কত চলছে সোনার দাম ? দেখে নিন রেটচার্টে। 

আজকের সোনা-রুপোর দর (৮ জানুয়ারি, ২০২৫)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৭০৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭৩২৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৭০১৪
১৮ ক্যারেট১ গ্রাম৬০১৫
রুপো (৯৯৯)১ কেজি৮৯,৮৯৩

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের  সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।   

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) 

(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।) 

ভাল বিনিয়োগের বিকল্প সোনা ভারতীয় তথা বাঙালির কাছে বিশ্বস্ত বিনিয়োগের মাধ্যম বলেই সোনাকে ধরা হয়। ভারতীয় বাজারে বহু বছর ধরে সোনা কেনার চল রয়েছে। কারণে বিপদের সময় এই মহা মূল্যবান ধাতু আমাদের কাজে আসে। শেয়ার বাজারে ধস নামলেও লোক সোনা কিনে সম্পদ বাড়ায়। তবে সোনার গয়না কোনও বিনিয়োগ নয়, সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সোনার বার বা কয়েন কিংবা সোনার ইটিএফে বিনিয়োগে বেশি মুনাফা পাওয়া যায়। 

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: HDFC Bank: এই ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে সুখবর, কমল সুদের হার; হোম লোন EMI কমবে ?