কলকাতা : সোনাকে অনেকেই ভবিষ্যতের সুরক্ষা হিসেবেই দেখেন। তা সে শখ হোক বা বিনিয়োগ। সোনার দাম কমলে , একটু একটু কর অনেকেই কিনে রাখেন। বাজার বিশেষজ্ঞরা বলছেন, কিছু কমলেই অল্প অল্প করে কিনে রাখা উচিত সোনা (Gold Investment)। তাহলে ভবিষ্যতে লাভ একপ্রকার নিশ্চিত।   আজ রাজ্যে কত চলছে সোনার রেট, দেখে নিন।  

মঙ্গলবার বিকেলের দাম ( ২৪ মার্চ)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৩৮০৫
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৩১১৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১২৫৬২
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১০৭৬৫
রুপো বার (999)১ কেজি২২২৩৩০

সোমবার বিকেলের দাম ( ২৩ মার্চ)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৩৪২৭
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১২৭৫৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১২২১৮
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১০৪৭৫
রুপো বার (999)১ কেজি২১৪৬১৬

*Above rates are without 3% GST            

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক। বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে।  

কীভাবে চিনবেন খাঁটি সোনা ?

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। হলমার্কে জুয়েলারের সনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। 

সোনার গয়নায় BIS হলমার্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২৪K = ৯৯.৯% খাঁটি২২K = ৯১.৬% খাঁটি১৮K = ৭৫% খাঁটি গয়নার ভিতরে “916” লেখা থাকলে বুঝবেন ২২ ক্যারেট সোনা। 

  • মনে রাখবেন, সোনা কখনও চুম্বকে আকৃষ্ট হয় না। যদি চুম্বকে লেগে যায়, তাহলে সেটা খাঁটি সোনা নয়।
  • মনে রাখবেন, অ্যাসিড টেস্ট (Acid Test) - বিশেষ ধরনের অ্যাসিড দিয়ে পরীক্ষা করা হয় সোনার শুদ্ধতা। খাঁটি সোনা হলে রঙ পরিবর্তন হবে না।  এটি বাড়িতে না করে জুয়েলারির দোকানে করান।
  • মনে রাখবেন, খাঁটি সোনার রঙ উজ্জ্বল হলুদ হয়। বেশি ফিকে বা অস্বাভাবিক রঙ হলে সন্দেহ করুন।
  • সোনাকে হালকা ঘষলে কালো দাগ পড়ে না। দাগ পড়লে সেটি নকল বা মিশ্রিত হতে পারে।
  • একটি পাত্রে জল ভরে সোনা ফেলুন।  খাঁটি সোনা ভারী হওয়ায় সরাসরি নিচে ডুবে যাবে।

কেনার সময় কী কী মনে রাখবেনসবসময় BIS হলমার্কযুক্ত সোনা কিনুন, বিল/ইনভয়েস নিন, বিশ্বাসযোগ্য দোকান থেকে কিনুন।