Gold and Silver Price: বেড়েই চলেছে সোনার দাম। গতকালের থেকে আজও দামে লাফ লক্ষ করা গেল। সপ্তাহের শুরুতেই সোনার দাম বেড়ে গিয়েছিল অনেকটাই। মঙ্গলবারেও দামের বৃদ্ধি অব্যাহত রইল। গত সপ্তাহে যে হারে দাম কমছিল, তাতে সোনা কেনার সুযোগ পেয়েছেন অনেকেই। কিন্তু এবার আর দাম কমার আশা প্রায় নেই বললেই চলে। বাড়তি দামে সোনা কিনতে চাইছেন ? আগে দেখে নিন মঙ্গলের বাজারে কত হল সোনার দাম।

অন্যদিন যে হারে দাম কমছিল তার তুলনায় আজ মঙ্গলবারের বাজারে দাম (Gold Silver Price Today) বাড়ল অনেকটাই। ২৪ ক্যারেট সোনার দাম ১১ টাকা বেড়ে হয়েছে ৬২৬১ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও প্রতি গ্রামে ১০ টাকা বেড়ে হয়েছে ৬০৪৮ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬০৪৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৯৭ টাকা। বিক্রির দাম সপ্তাহান্তে ছিল ৫৬৮৭ টাকা, ফলে আজ বাজারে এই দামও বেড়েছে প্রতি গ্রামে ১০ টাকা হারে। রুপোর দামেও লাফ লক্ষ করা গিয়েছে আজ। রুপোর দাম প্রতি কেজিতে বেড়ে হয়েছে ৭২,০৩২ টাকা।

আজকের সোনার দর (৩০ জানুয়ারি, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬২৬১
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬০৪৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৬৯৭
১৮ ক্যারেট ১ গ্রাম৪৯৮৪

 

রুপো (৯৯৯)১ কেজি৭২০৩২

 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

গত সপ্তাহে কেমন দাম ছিল ?

২০ জানুয়ারি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬০১৩ টাকা। সেই তুলনায় শেষ শনিবার ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা প্রতি গ্রাম এবং ২২ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা। হিসেবে দেখা যাচ্ছে, ২ সপ্তাহের মধ্যে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৭ টাকা বেড়েছে। মঙ্গলবারের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম শেষ শনিবারের থেকেও ২২ টাকা প্রতি গ্রামে এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২১ টাকা হারে বেড়েছে। সপ্তাহের শুরু থেকেই দামের লাফ লক্ষ করা গিয়েছে সোনা ও রুপোর।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।