Gold Price : শেয়ার বাজারে (Share Market) চরম অস্থিরতার মধ্যে চলছে। এই পরিস্থিতিতে অনেকেই সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনাকে কেনেন। এ কথা অস্বীকার করার জায়গা নেই,  নিরাপদ বিনিয়োগের (Investment) মাধ্যম মনে করেন বিনিয়োগকারীরা। অনেকে সোনা বা গোল্ড বার না কিনতে চাইলে গোল্ড ইটিএফ-ও কেনেন। কেউ গোল্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তবে সোনা কেনা নিরাপদ বিনিয়োগ। বিনিয়োগ হোক  বা উৎসব, গয়না কিনে রাখতে গেলে আজ রাজ্যে সোনার দাম জেনে রাখতে হবে। 

Continues below advertisement

সোনা রুপোর দাম বৃহস্পতিবার যা হল ( ৩ এপ্রিল, ২০২৬)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪৮৬১
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৪১১৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩৫২৩
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১৫৯০
রুপো বার (999)১ কেজি২,৩৬,৬৪৮

সোনা রুপোর দাম বৃহস্পতিবার যা হল ( ২ এপ্রিল, ২০২৬)

Continues below advertisement
সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪৮৫০
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৪১১০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩৫১২
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১৫৮৫
রুপো বার (999)১ কেজি২,৩৩,৪৯৫

মনে রাখবেন: ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC               

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।   

ফিজিক্যাল সোনা (গয়না/বার/কয়েন) না কিনেও এখন নানা উপায়ে সোনায় বিনিয়োগ করা যায়। এগুলো তুলনামূলকভাবে নিরাপদ, সহজ এবং অনেক ক্ষেত্রে বেশি লাভজনকও। নিচে প্রধান বিকল্পগুলি দেওয়া হল—

১. গোল্ড ETF (Gold ETF) -স্টক এক্সচেঞ্জে শেয়ারের মতো কেনাবেচা করা যায়। এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট দরকার। ৯৯.৫% খাঁটি সোনার দামে বিনিয়োগ করা যায়।  যারা ট্রেডিং বোঝেন, তাদের জন্য ভালো অপশন। 

২. সভারেন গোল্ড বন্ড (SGB) - Sovereign Gold Bond ভারত সরকারের স্কিম (RBI ইস্যু করে)। বছরে ২.৫% সুদ + সোনার দামের লাভ পাওয়া যায়। এতে ট্যাক্সের সুবিধা পাওয়া যায় (ম্যাচিউরিটিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই)।  দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বেশ ভাল। 

৩. ডিজিটাল গোল্ড ( Digital Gold ) - অনলাইনে (Paytm, PhonePe ইত্যাদি) অল্প টাকা দিয়েও কেনা যায়। ২৪K খাঁটি সোনার দামে কেনা হয়। যেকোনো সময় কেনা-বেচা করা যায়। চাইলে ফিজিক্যাল ডেলিভারি নেওয়া যায়। ছোট অঙ্কে বিনিয়োগ শুরু করার জন্য ভালো। 

৪. গোল্ড মিউচুয়াল ফান্ড ( Gold Mutual Fund ) - এগুলি মূলত Gold ETF-এ বিনিয়োগ করে। ডিম্যাট দরকার নেই। SIP-তে নিয়োগ করা যায়। নতুন বিনিয়োগকারীদের জন্য সহজ।