Gold Price: সোনা ও রুপোর দাম বেশ অনেকটাই কমে গিয়েছে আজ শুক্রবারের বাজারে। মাঘী পূর্ণিমার আগের দিন দামের এই পতনে কিছুটা স্বস্তি পেলেন গ্রাহকরা। গতকালের তুলনায় রুপোর দাম আরও কমে গিয়েছে আজ। এবার কি কিনবেন সোনা ? ঘরে আনার আগে দেখে নিন রেটচার্ট। 

বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সোনার দাম অনেকটাই কমে গিয়েছে। গতকালের তুলনায় আজ শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ২০ টাকা কমে হয়েছে ৬১৮৪ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২০ টাকা কমে হয়েছে ৫৯৭৪ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৫৯৭৪ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৯২৭ টাকা। বলাই বাহুল্য সোনা বিক্রির দাম আজ বেশ অনেকটাই বেড়েছে। আজ শুক্রবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৬৯,৭০৪ টাকা। 

আজকের সোনার দর (২৩ ফেব্রুয়ারি, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬১৮৪
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৫৯৭৪
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৯২৭
১৮ ক্যারেট ১ গ্রাম৪৯২২

 

রুপো (৯৯৯)১ কেজি৬৯৭০৪

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Nvidia Share Price: রকেটগতি Nvidia-শেয়ারে! ফুলেফেঁপে উঠেছে AI চিপের ব্যবসা