Gold Rate: কিছুদিন ধরেই দাম কমছিল সোনার। আজ সপ্তাহের শুরুতে খানিক দাম কমতে দেখা যায় সোনার। আর সকালের থেকে সন্ধেবেলা আবারও দাম বেড়ে যায় সোনার। একইদিনে দুবার বাড়ল দাম। সন্ধেবেলায় দাম বেড়ে কত হল ? সাধ্যের মধ্যে থাকল কি ? দেখে নিন রেটচার্ত।  

গত সপ্তাহে বাজারে দাম কমেছিল সোনার। কিন্তু আজ সোমবার সেই তুলনায় দাম বেড়েছে খানিক। তবে এদিন সকালের থেকে বিকেলে ২৪ ক্যারেট সোনার দাম আরও ২৭ টাকা বেড়ে হয়েছে ৬৫৩৫ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৫ টাকা বেড়ে হল ৬৩১২ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬৩১২ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৯৪৬ টাকা। আজ বুধবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকেও কমে গিয়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দাম আজ অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছে রুপোর দাম, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭৪৪৮০ টাকা। 

আজকের সোনার দর (১৮ মার্চ, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৫৩৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৩১২
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৯৪৬
১৮ ক্যারেট ১ গ্রাম৫২০২

 

রুপো (৯৯৯)১ কেজি৭৪৪৮০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Infosys Narayana Murthy: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির