Gold Rate: সোনার দামের উপর থেকে কাস্টম ডিউটি এবারের বাজেটে ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করে দিয়েছে কেন্দ্র সরকার। ফলে সোনার দাম তাঁর পর থেকেই অনেক কমে গিয়েছে। সোনা (Gold Silver Price) এবার সস্তায় মিলবে। বাজেটের পর থেকে এক নাগাড়ে ১০ গ্রামে ৫ হাজার টাকা কমে গিয়েছে দাম। আজ কিনলে কত সস্তায় পাবেন সোনা ? 

আজকে সোনার দর কত ? (২৬ জুলাই, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৮১৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৫০৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬২০২
১৮ ক্যারেট ১ গ্রাম৫৩৫০

 

রুপো (৯৯৯)১ কেজি৮১,৮২৭

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম কমল আজ

আজ বৃহস্পতিবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি আরও কমেছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম কমে হয়েছে এখন ৬৮১৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৫০৮ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬২০২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৩৫০ টাকা। শুক্রবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮১ হাজার ৮২৭ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে অনেকটা। 

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করেসোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Petrol Diesel Price: উইকএন্ডে লংড্রাইভে যাওয়ার প্ল্যান ? সকালেই পেট্রোল ভরালে এই দামে পেয়ে যাবেন..