Gold Rate: সোনার দাম এখন প্রায় প্রতিদিনই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। সোনার দাম কমলে সাধ্যের মধ্যে থাকলে মধ্যবিত্ত গ্রাহকরা খুশি হন। কয়েকদিন ধরে যে হারে দাম বাড়ছিল সোনার, সেখানে ফের স্বস্তি মিলল সোনার দামে। বেশ খানিক কমে গেল সোনার দাম লক্ষ্মীবারে। আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার বাজারে কত হল দাম ? কতটা সস্তা হল সোনা, দেখে নিন রেটচার্টে। 

সোনা কেনার দরকার পড়ে বিভিন্ন অনুষ্ঠানে

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনা (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। 

লক্ষ্মীবারে কত হল সোনার দাম

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার দাম কী হল সোনার (Gold Rate Today)? বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম ফের কমে গিয়েছে। আজ গ্রাম প্রতি সোনার দাম কমে হয়েছে ৭১৮৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৬৯৪৩ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫৪০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭২১ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে। আজকের রুপোর দাম ৮০,৬৮৪ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (২৫ এপ্রিল, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১৮৭
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৯৪৩
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৫৪০
১৮ ক্যারেট ১ গ্রাম৫৭২১

 

রুপো (৯৯৯)১ কেজি৮০,৬৮৪

 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।