Gold Rate Today: সোনা রুপোর দাম বেশ কিছুদিন ধরেই পরপর বেড়েই চলছিল। এবার খানিক স্বস্তি পাবেন গ্রাহকরা। বাংলা তথা কলকাতার বাজারে আজ মঙ্গলবার ১২ অগাস্ট দাম (Gold Rate Today) কমেছে সোনার। সোনা কিনতে তাই আজ অনেকটাই খরচ কম হবে আপনার। ১ ভরি সোনা কিনতে কম সাশ্রয় হবে আজ ? দেখে নিন নতুন রেটচার্টে কী সুখবর অপেক্ষা করে আছে। 

সোনা কেনাকে শুভ বলেই মনে করা হয়

আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার নাম। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।

আজকের সোনার দাম ( ১২ অগাস্ট, ২০২৫)

 
সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৯৫৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯৪৬০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৯০৫৯
১৮ ক্যারেট১ গ্রাম৭৭৬৫
রুপো (৯৯৯)১ কেজি১,১৩,৮৬১

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন

সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন। বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা।  সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে। সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি।  সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন,  ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।