Gold Rate Today : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেও সেভাবে প্রভাব পড়ছে না সোনার দামে (Gold Price Today)। এমনিতে যুদ্ধের সময় গোল্ড প্রাইস বাড়লেও এবার সেভাবে ওঠানামা করছে না সোনার রেট। জেনে নিন, সোমবার সপ্তাহের শুরুতেই কত হয়েছে গোল্ড রেট। 

Continues below advertisement

চলতি সপ্তাহে বাড়বে না কমবে সোনার দাম

মার্কেট এক্সপার্টরা বলছেন, চলতি সপ্তাহে সোনার দামে সেভাবে অস্থিরতা নাও দেখা যেতে পারে। একটি নির্দিষ্ট দামের মধ্যে ওঠানামা করবে রেট।  তবে ইরান-আমেরিকা যুদ্ধ একবার থমকালেই শেয়ার বাজারের পাশাপাশি লাফাতে পারে সোনার দাম। এরসঙ্গে জুড়ে রয়েছে ডলারের দামও। বিগত কিছুদিন ধরে ডলারের দামে বৃদ্ধি সোনার দামে পতন ঘটিয়েছে। কারণ সোনায় পরিবর্তে ডলারের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা।

Continues below advertisement

অক্ষয় তৃতীয়ার আগে সোনা কিনলে লাভ 

এমনিতেই ভারতে সোনায় বিনিয়োগ শুভ বলে ধরা হয়। বিশেষ করে উৎসবের মরশুমে সোনা কিনলে তা গৃহস্থের ঘরে ইতিবাচক ধরা হয়। তাই অক্ষয় তৃতীয়ার আগে সোনা কিনে রাখা আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হতে পারে। কারণ, এখন না কিনলে ওই সময় আপনাকে আরও বেশি দাম দিয়ে সোনা কিনতে হতে পারে।    

আজ ৬ এপ্রিল সোমবার ২০২৬-এর সোনার দাম

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪৭৮৫
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৪০৪৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম ১৩৪৫৪
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১৫৩০
রুপো বার (999)১ কেজি২,৩৬,১১৬

একটা বিষয় মনে রাখবেন : ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে ওপরের দাম ধরা হয়েছে। অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে তিন শতাংশ জিএসটি মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র-SSBC 

১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণ শিল্প ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে কাজ করে এই সংগঠন। বর্তমানে এর সভাপতির নাম সমর কুমার দে।  

সোনা কেনার আগে কী কী মাথায় রাখবেন

১ সোনা কেনার আগে BIS লোগো ও ৬ সংখ্যার হলমার্কিং অবশ্যই দেখে নেওয়া উচিত। 

২  দোকানি পরিচিত হলেও সোনার ইনভয়েস বা পাকা রসিদ দেখা নেওয়া উচিত। ওর মধ্যে আপনি যে সোনা কিনছেন তার হুইড নম্বর ও মেকিং চার্জ ছাড়াও আরও অনেক কিছু দেওয়া থাকে।

৩ BIS Care App-এ আপনি সোনার বিশুদ্ধতা ছাড়াও গয়না তৈরির বিবরণ দেওয়া থাকবে। অনকেই এই অ্যাপের বিষয়ে জানেন না।