কলকাতা : বর্ণাঢ্য মিছিল। শয়ে শয়ে মানুষ। গেরুয়া সাজে সেজে উঠেছিল ভবানীপুর। গত বৃহস্পতিবার অমিত শাহর উপস্থিতিতে মনোনয়ন জমা করেছিলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন পেশের আগে সভা থেকে অমিত শাহ বলেছিলেন, যদি ভবানীপুরবাসী একটাই আসন জিতিয়ে দেন, তাহলে পরিবর্তন আপনাআপনি এসে যাবে। আর আজ, সোমবার, বেথুয়াডহরির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জ ছুড়েলেন শুভেন্দু অধিকারীকে। বললেন,  বিজেপির মিছিলে যাঁরা ছিলেন, তাঁরা সব ভাড়া করা গেরুয়াধারী। সেইসঙ্গে জানিয়ে দিলেন কবে মনোনয়ন পেশ করছেন তিনি। 

Continues below advertisement

SIR নিয়ে আরও একবার সরব হলেন তৃণমূলনেত্রী। বললেন, ' আমার ভবানীপুরে ৪০ হাজার কেটেছে। তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন আমি ওখানে মানুষের আশীর্বাদে, ভালবাসায় ৩৬৫ দিন থাকি। আমি বসন্তের কোকিল নই।' তাঁর হোম গ্রাউন্ডে প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে সরাসরি আক্রণ করে বললেন, ' আমি বলি শুনে রাখো, জবাব এবার তুমি পাবে, তোমার আমও যাবে, তোমাদের আমের ছালাও যাবে।'

কবে মনোনয়ন পেশ করবেন মমতা? 

Continues below advertisement

বিদায়ী মুখ্যমন্ত্রী  জানিয়ে দিলেন, ' আমিও ৮ তারিখে আমার মনোনয়ন পেশ করব।' মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ' ওরা মনোনয়ন পেশে গিয়ে সামান্য় রাজনৈতিক সৌজন্য দেখায়নি।  ৫০০ টাকা করে কিছু লোককে গেরুয়া পরিয়ে নিয়ে এসেছিল। লজ্জা করে না?  একটা লোক নেই। ভবানীপুরে মাত্র ১৬ জন ছিল। বাদ বাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে, পটাশপুর থেকে নিয়ে গেছে বাসে করে। এগরা থেকে নিয়ে গেছে বাসে করে।'            

প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলীর সভা থেকে আক্রমণ শানান নরেন্দ্র মোদির বিরুদ্ধে। রবিবারের সভা থেকে মোথাবাড়ির ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রীj ভাষণের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় ' কালকে উনি এলেন কোচবিহারে। একবার কেন, হাজারবার আসুন। স্বাগত। কী বললেন? ঘুষপেটিয়া। মোথাবাড়ির ঘটনা উল্লেখ করলেন। আর যে প্রথম ধরল তাকে, দিল্লির পুলিশ নয়, আমাদের CID, তাকে আপনি তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন, কারণ, পাছে বিজেপির লোক ধরা পড়ে। করিয়েছিলেন হায়দরাবাদ থেকে লোক নিয়ে এসে। জিজ্ঞেস করুন, আপনি তো কাল এসেছিলেন। '

আবার বেথুয়াডহরি থেকেও তিনি একই ইস্যুতে প্রধানমন্ত্রীকে উত্তর দেন। বলেন, 'মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সমর্থন করিনি প্রধানমন্ত্রী। আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? MIM নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন। এখানেও করেছেন। আমরা কোনও আক্রমণকে সমর্থন করি না। দোষীদের গ্রেফতার না করে, আপনারা নির্দোষদের গ্রেফতার করছেন। আর যে দোষ করল, তাকে গ্রেফতার করতে গিয়ে সুপ্রতিম সরকার ... তাঁকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন।