Gold Price Today: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। আজ লক্ষ্মীপুজোর দিনে কোজাগরী পূর্ণিমায় সোনার দাম গতকালের থেকে আরও বেড়ে গেল। আজ সোনা কিনলে (Gold Price Today) খরচ অনেক বেশি হবে। সামনেই আসছে ধনতেরস। ফলে সোনার (Gold Rate) চাহিদা বাড়বে, তাই কি দাম বাড়তে শুরু করেছে ? সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন কত দাম চলছে আজ সোনার। কী বলছে রেটচার্ট ? 

আজকের সোনার দর (১৭ অক্টোবর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৬৩০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২৫০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯৪০
১৮ ক্যারেট১ গ্রাম৫৯৫০
রুপো (৯৯৯)১ কেজি৯১,৩৪৬

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 

গতকাল কত ছিল দাম ?

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৪৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৭০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৬৫
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৮৫
রুপো (৯৯৯)১ কেজি৮৯,৯১৭

বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

অনেক স্বর্ণ ব্যবাসায়ীই ইদানীং হালকা ওজনের পকেট - ফ্রেন্ডলি গয়না দোকানে রাখছেন। সেগুলিতেই এখন অনেকের নজর। সোনা কেনার হিড়িক আরও বাড়ে দীপাবলি বা ধনতেরস এগিয়ে এলে। দাম বাড়লেও তখন অনেকেই একটু করে সোনা কিনে রাখতে চান।  তবে জেনে রাখুন, সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bank Holiday: এই শহরগুলিতে আজ বন্ধ থাকছে ব্যাঙ্ক, এই মাসে আর কবে ছুটি ?