Gas Cylinder News Update : ইরান-ইজরায়েল যুদ্ধের (US Israel Iran War) আবহে এবার রান্নার গ্যাসের নিয়মে বড় বদল করল সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক (Petroleum Ministry) ঘোষণা করেছে, বাড়িতে পাইপলাইনের PNG (Piped Natural Gas) মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার। ঠিক কী নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার ?

Continues below advertisement

কী বলা হয়েছে এই সরকারি নির্দেশিকায় ?পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি ইতিমধ্যে পাইপলাইনের গ্যাস (PNG) ব্যবহার করেন, তবে তিনি আর বাড়িতে LPG (সিলিন্ডার গ্যাস) কানেকশন রাখতে পারবেন না। শুধু তাই নয়, সরকারি তেল সংস্থা বা তাদের ডিস্ট্রিবিউটরদের থেকে কোনও নতুন সিলিন্ডার রিফিল করতে পারবেন না ওই ব্যক্তি। এটি আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট করে কী বলা হয়েছে"যে সকল ব্যক্তির বাড়িতে PNG কানেকশন পাশাপাশি একটি ঘরোয়া LPG কানেকশন আছে, তারা আর কোনওভাবেই ওই LPG কানেকশ নিজেদের কাছে রাখতে পারবেন না। এমনকী সরকারি তেল সংস্থা বা ডিস্ট্রিবিউটরদের থেকে রান্নার গ্যাসের কোনও রিফিলও নেওয়া যাবে না।"

Continues below advertisement

দ্রুত করতে হবে এই কাজযাদের বাড়িতে বর্তমানে এই দুই প্রকারের সুবিধাই রয়েছে, তাদের অবিলম্বে নিজেদের LPG সংযোগটি সারেন্ডার (Surrender) বা জমা দিতে বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল, রান্নার গ্যাসের সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কালোবাজারি মুক্ত করা। পাশপাশি এই মুহূর্তে যাদের কাছে গ্যাসের কোনও বিকল্প নেই, তাদের কাছে দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়া।

কেন এই কড়া সিদ্ধান্ত নিল সরকার ?সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির জোগানে কিছুটা টান পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ভারতের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি হয়, যা বর্তমানে কিছুটা ধাক্কা খেয়েছে। এই অবস্থায় ঘরোয়া বাজারে রান্নার গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করতে, যারা ইতিমধ্যে পাইপলাইনের সুবিধা পাচ্ছেন, তাদের সিলিন্ডার ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মেঘ ঘনীভূত হয়েছে। এর প্রভাব পড়েছিল ভারতেও, যার ফলে গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি (LPG) সিলিন্ডারের অভাব নিয়ে গুজব এবং আতঙ্ক তৈরি হয়। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ভারত সরকার জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।

প্রথম জাহাজ 'শিবালিক' (Shivalik): কয়েক দিন আগেই এই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছেছে। বর্তমানে এটি ভারতীয় নৌবাহিনীর কড়া নিরাপত্তায় ভারতের বন্দরের অভিমুখে এগোচ্ছে।

দ্বিতীয় জাহাজ 'নন্দা দেবী' (Nanda Devi): শনিবার সরকারি সূত্রে জানা গেছে, ৪৬,০০০ মেট্রিক টনেরও বেশি এলপিজি নিয়ে 'নন্দা দেবী' সফলভাবে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে এসেছে। ভারতের জ্বালানি সুরক্ষা বজায় রাখতে এই জাহাজটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রাহকদের জন্য বিশেষ টিপস:আপনি যদি PNG গ্রাহক হন, তবে কাছের গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আপনার অতিরিক্ত LPG সিলিন্ডারটি জমা দিয়ে 'সারেন্ডার সার্টিফিকেট' সংগ্রহ করুন।

অনলাইনের মাধ্যমেও (যেমন Indane বা HP-র পোর্টাল থেকে) কানেকশন জমা দেওয়ার আবেদন করা যেতে পারে।

ভবিষ্যতে যদি আপনি বাড়ি পরিবর্তন করেন যেখানে পাইপলাইন নেই, তবে ওই সারেন্ডার সার্টিফিকেট দেখিয়ে পুনরায় অগ্রাধিকারের ভিত্তিতে নতুন LPG কানেকশন পাওয়া যাবে।