Nirmala Sitharaman : বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল। এবার থেকে আর গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের। কমানো হয়েছে জরিমানার পরিমাণ। পাশাপাশি আইনি পদক্ষেপের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সীমার পরিমাণ ১ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।
কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আজএদিন GST কাউন্সিলের বৈঠকে বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম শাস্তির বিধান বাতিল করা হয়েছে। এবার থেকে GST সংক্রান্ত বিষয়ে জরিমানা, কারাদণ্ড শাস্তির বিষয়টি পুরোপুরিভাবে বিচারকের বিবেচনার ওপর নির্ভর করবে। বাকি যেসব ক্ষেত্রে কোনও প্রযোজ্য আইনি বিধান থাকবে না, সেই ক্ষেত্রে সাধারণ জরিমানার পরিমাণ ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হয়েছে।
কর দিতে দেরি করলে কী হবে ?নতুন নিয়ম অনুসারে, যে সকল করদাতারা কর দিতে দেরি করবেন বা ভুল করবেন, তাদের কর আদায়ের প্রক্রিয়ার আওতায় এনে সুদ ও জরিমানার মুখোমুখি হতে হবে। তবে এর বাইরে কোনও ব্যবস্থা নেওয়া হবে না তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই দেশের বহু ব্যবসায়ী কঠোর কর ব্যবস্থা নিয়ে নানা অভিয়োগ করছিলেন।
তাদের অভিযোগ, কোনও কোনও ক্ষেত্রে ব্যবসা পরিচালনায় সমস্যা তৈরি করছিল এই নিয়ম। তাই এই ব্যবস্থায় আরও সরলীকরণের ব্যবস্থা করেছে কাউন্সিল। কেন্দ্রীয় ও রাজ্য অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি (GST) কাউন্সিলের অনুমোদিত পরিবর্তনগুলি আগামী ১ এপ্রিল, ২০২৭ থেকে কার্যকর করা হবে।
এদিনের বৈঠক শেষ হলে সাংবাদিকদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, GST-র হারে কোনও পরিবর্তন করা হয়নি এবার। যদিও নিয়ম বদলের পরিবর্তে কাউন্সিল মূলত এখানে প্রক্রিয়া সংক্রান্ত সংস্কারে জোর দিয়েছে। নিয়মের জটিলতা কমিয়ে ব্যবসায়ীরা যাতে সহজে কাজ করতে পারেন, তাই প্রক্রিয়া আরও সহজ করেছে কাউন্সিল।
আজ বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে দেন সীতারামন, তিনি বলেন- ট্যাক্স অফিসারদের থেকে গ্রেফতারের ক্ষমতা তুলে নেওয়া মানে এই নয়, যে সবাই ছাড় পেয়ে গেল। কোনও কারও বিরুদ্ধে অভিয়োগ উঠলে সেটার বিষয়ে GST আইনে যা আছে তার বাস্তবায়ন হবে।
এদিন করদাতাদের স্বস্তি দেয় জিএসটি কাউন্সিল। তিনি সুপারিশ করেন, এবার থেকে ১০,০০০ টাকার কম অঙ্কের কোনও নোটিস জারি করা হবে না। আগামী দিনে এই সংখ্যার সীমার নীচে থাকা নিষ্পত্তি হয়নি এমন নোটিসগুলিও প্রত্যাহার করে নেওয়া হবে।
আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
