FDA On Gym Supplement : হেলথ সাপ্লিমেন্টের নামে করা যাবে না মিথ্য়ে দাবি। লেভেলে ভুয়ো দাবি করলে তার খেসারত দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জিম ব্যবসায়ীরাও কোম্পানির ওপর দায় চাপিয়ে বাঁচতে পারবেন না। এবার এই রাজ্যে কঠোর ব্য়বস্থার হুঁশিয়ারি খাদ্য দফতরের।   

Continues below advertisement

কাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিসম্প্রতি মাহারাষ্ট্রে হেলথ সাপ্লিমেন্ট নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মহারাষ্ট্র ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশন তুকারাম মুন্ডে। তিনি বলেন, হেলথ সাপ্লিমেন্টের নামে প্রোডাক্টে ভুয়ো বা মিথ্য়ে দাবি করলে ভুগতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই ক্ষেত্রে পাইকারি, খুচরো বিক্রেতা বা জিমের মালিকরা কেবল সাপ্লিমেন্ট প্রস্তুতকারকদের ওপর দোষ চাপাতে পারেন না। তারা যে প্রোডাক্ট বিক্রি করছেন, তা 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI)-এর লাইসেন্সপ্রাপ্ত কিনা, তা যাচাই করার জন্য প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দায়ী।

কী করা যাবে না ? এই বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, কোনও হেলথ সাপ্লিমেন্ট কোম্পানি প্রোডাক্টের ওপর কোনও স্বাস্থ্যগত উপকারিতার কথা লিখতে পারে না। 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI)-এর এই বিষয়ে আলাদা নিয়ম রয়েছে। জিমের মালিকরা যদি সাপ্লিমেন্ট বিক্রি করতে চান, তাহলে FSSAI-এর লাইসেন্স নিতে হবে। এই অনুমোদন ছাড়া কোনও প্রোডাক্ট বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Continues below advertisement

কেন এই কঠোর সিদ্ধান্ত সম্প্রতি এই বিষয়ে FSSAI-এর এক আধিকারিক জানিয়েছেন, হেলথ সাপ্লিমেন্ট বা নিউট্রাসিউটিক্যালসগুলি ভুলভাবে গ্রহণ করছে ক্রেতারা। এই প্রোডাক্টগুলি নিয়ে বেশিরভাগে ক্ষেত্রে ভুল বিজ্ঞাপন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপনে পা দিচ্ছে মানুষজন। যেখানে বলা হচ্ছে, এই প্রোডাক্ট খেলেই পেশি উন্নত হবে। এই ধরনের ভুল ধারণার কোনও বিজ্ঞানগত ভিত্তি নেই। অবিলম্বে এগুলি বন্ধ হওয়া উচিত। 

তবে এই প্রথমবার নয়, গত কয়েক মাস ধরে মহারাষ্ট্রে খাদ্য দফতর এই বিষয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে। খাবারে ভেজাল থেকে, খাবার অস্বাস্থ্যকর জায়গায় রাখলে কড়া আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্য়েই বহু নাম করা কোম্পানির ওয়ারহাউসের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে মহারাষ্ট্রের  'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI) আগামী দিনেও এই অভিযান চালু থাকবে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন : দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস