HDFC Bank New Boss Anup Bagchi : দেশের বেসরকারি ব্যাঙ্কিং সেক্টরে বড় খবর। HDFC Bank-এর ম্যানেজিং ডিরেক্টর ও CEO পদে এলেন অনুপ বাগচী। ১ অক্টোবরেই এই ঘোষণা করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ব্যাঙ্কের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।

Continues below advertisement

কবে থেকে ব্যাঙ্কের দায়িত্ব নেবেনবর্তমানে HDFC Bank ম্যানেজিং ডিরেক্টর ও CEO পদে রয়েছেন শশীধর জগদীশন। এই পদেই আগামী ২৭ অক্টোবর থেকে দেখা যাবে অনুপ বাগচিকে। ওইদিনই জগদীশনের কাজের মেয়াদকাল পূর্ণ হচ্ছে। এই পদে নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেননি শশীধর জগদীশন। সেই কারণেই এই নতুন নিয়োগ।

HDFC Bank  আগেই এই পদের জন্য দুজনের নাম প্রস্তাব করেছিল। এদের মধ্যে ছিলেন অনুপ বাগচী ছাড়াও ব্যাঙ্কের ডেপুটি এমডি কাইজারদ ভারুচা। শেষ সব বিবেচনার পর বাগচীর নিয়োগ ও বেতনে সিলমোহর দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Continues below advertisement

কে এই অনুপ বাগচী ?HDFC Bank-এর দায়িত্ব যেকোনও ব্যক্তির হাতে যাবে না এটাই স্বাভাবিক। অনুপ বাগচীর সিভি বলছে, ব্যাঙ্কিং ও ফিন্যান্স সেক্টরে অনুপ বাগচীর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯২ সাল থেকে আইসিআইসিআই (ICICI) গ্রুপের সঙ্গে রয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি ট্রেজারি, রিটেল ব্যাঙ্কিং, হোলসেল ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ও ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। 

বাগচী আইসিআইসিআই সিকিউরিটিজ-এর এমডি (MD) ও সিইও (CEO) এবং আইসিআইসিআই ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স-এর এমডি ও সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

কতটা আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন ব্যাঙ্ককে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিআইসিআই ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর থাকাকালীন তিনি রিটেল, বিজনেস ও রুরাল ব্যাঙ্কিং কার্যক্রমের তদারকি করেছেন। এই সময়ে তিনি ব্যাঙ্কের রিটেল ব্যবসার প্রসার ও মুনাফা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর এই কার্যকালে আইসিআইসিআই ব্যাঙ্কেরও রিটেইল মর্টগেজ পোর্টফোলিও ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

 আরও পড়ুন : ৩ বছরের পোস্ট অফিস FD-তে দারুণ রিটার্ন, ২ লাখ রাখলে কত পাবেন জানেন ?