Post Office Time Deposit : আপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি ঝুঁকিহীন তহবিল গড়তে চান, তবে পোস্ট অফিস হতে পারে সেরা স্থান। পোস্ট অফিসের অনেক স্কিমেই আপনি ব্য়াঙ্ক ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাবেন। সঙ্গে থাকছে আরও সুবিধা। এরকমই এক স্কিমের নাম পোস্ট অফিস টাইম ডিপোজিট (Post Office Schemes)। এখানে আপনি ৩ বছরের জন্য ২ লাখ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন জানেন ?

Continues below advertisement

কত বছরের জন্য টাকা রাখতে পারবেন পোস্ট অফিসের টাইম ডিপোজিটে আপনি চার ধরনের মেয়াদের সুবিধা পাবেন। নীচে সেই বিষয়ে দেওয়া হল ১ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে আপনি বছরে ৬.৯ শতাংশ সুদ পাবেন ২ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে আপনি বছরে ৭ শতাংশ সুদ পাবেন ৩ বছরের টাইম ডিপোজিট করলে বছরে ৭.১ শতাংশ সুদ পাবেন আপনি। ৫ বছরের টাইম ডিপোজিট করলে বছরে পাবেন ৭.৫ শতাংশ সুদ।

২ লাখ টাকা ৩ বছরের জন্য রাখলে কত পাবেন ?আপনি যদি পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৩ বছরের জন্য ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তবে পাবেন ৭.১ শতাংশ সুদ। সেই অনুযায়ী, ৩৬ মাস শেষ আপনার কাছে আসবে সুদ বাবদ ৪৭,০১৫ টাকা। যার অর্থ আপনি মেয়াদ শেষে পাবেন ২,৪৭,০১৫ টাকা।

Continues below advertisement

ব্যাঙ্কের থেকে কিন্তু পোস্ট অফিস এফডি আলাদা  বেশিরভাগ ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করার জন্য ব্যাঙ্কের কথা ভাবেন বিনিয়োগকারীরা। তবে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম বিনিয়োগ করার জন্য একটি সুরক্ষিত স্থান। ব্য়াঙ্ক এফডিতে আপনি অনেকগুলি মেয়াদের সুবিধা পাবেন। সেই তুলনায় মাত্র চারটি মেয়াদ বিকল্প পাবেন পোস্ট অফিসের টাইম ডিপোজিটে। তাই ব্যাঙ্ক ও পোস্ট অফিসের এফডিতে বিনিয়োগ করার আগে এর সাম্প্রতিক ইন্টারেস্ট রেট সম্পর্কে আগে জেনে নিন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও বিনিয়োগ সম্পর্কে আমরা পরামর্শ দিই না। ) 

আরও পড়ুন : ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, কাদের বেতন আগে ঢুকবে, কাদের হতে পারে দেরি ?