Icecream Price Rise: এবার আইসক্রিম, চকলেটেও প্রভাব ফেলছে ইরান-আমেরিকা যুদ্ধ। পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতির জন্য বাড়ল  এই দুই প্রিয় জিনিসের দাম। মূলত, এই দুইয়ে ব্য়বহৃত উপাদানের দাম বৃদ্ধির জন্যই এমআরপি বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানিগুলি।

Continues below advertisement

গরমে আইসক্রিম একপ্রকার রীতির মধ্যেই পড়েগরম পড়তেই ঘরে আইসক্রিম আসাটা একপ্রকার রীতির পর্যায়ে পৌঁছেছে। শেষ পাতে মিষ্টির পরিবর্তে এখন অনেকেই আইসক্রিম বা চকলেট পছন্দ করেন। আপনিও যদি এই দলের অংশ হন, তাহলে চিন্তা বাড়ল। কারণ, প্রিয় এই আইসক্রিমের খরচ বাড়াল কোম্পানিগুলি। যার ফলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস পড়বে প্রভাব। সম্প্রতি এই রবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।    

কেন এই পরিস্থিতির সৃষ্টি হলএই দাম বৃদ্ধির মূল কারণ হতে চলেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। মূলত, সাপ্লাই চেনে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আইসক্রিম, চকোলেটে ব্যবহৃত বিদেশ থেকে আমদানি করা জিনিসের দাম বৃদ্ধির ফলেই এরকম অবস্থা হচ্ছে ভারতের বাজারে। কোম্পানিগুলি জানিয়েছে, পরিবহণে সমস্যা দেখা দেওয়ায়, আমদানি করা বাদাম, ড্রাই ফ্রুট ও কোকোয়া পাউডারের দাম বেড়ে গেছে। এগুলি আনার ভাড়া ও প্য়াকেজিংয়ের দাম বৃদ্ধির ফলে আইসক্রিম ও চকোলেটের দামও বাড়তে চলেছে।

Continues below advertisement

আগের থেকে কত দাম বৃদ্ধিটাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক বক্তব্যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাদাম ও ড্রাই ফ্রুটসের দাম প্রায় ১৫-২২ শতাংশ বেড়ে গিয়েছে। অনেক ব্র্যান্ডের ক্ষেত্রেই সময়টি খুবই খারাপ। কারণ, গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধির ফলে এই সময় আইসক্রিমের স্টক লাগে। ঠিক সেই সময় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্য এখনই কিছু করতে পারবে না কোম্পানিগুলি। 

কী বলছেন কোম্পানির মালিকরিপোর্ট বলছে, ‘ন্যাচারালস আইসক্রিম’-এর ডিরেক্টর সিদ্ধান্ত কামাথ জানিয়েছেন-,ড্রাই ফ্রুট ও কোকোর মতো নির্দিষ্ট কিছু কাঁচামালের সরবরাহে টান পড়েছে। এই ধরনের অনেক পণ্যই আমদানি নির্ভর ও সমুদ্রপথে সাপ্লাই চেনের ওপর নির্ভরশীল। এখন এমন কিছু অঞ্চলও রয়েছে যা বর্তমানে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রভাবিত। 

কত শতাংশ দাম বাড়িয়েছে কোম্পানিসামগ্রিক কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে ‘ন্যাচারালস’ ইতিমধ্যেই তাদের পণ্যে গড়ে ১০ শতাংশ দাম বাড়িয়েছে। ‘মাদার ডেয়ারি’-র ম্য়ানেজমেন্ট ডিরেক্টর জয়তীর্থ চারী জানিয়েছেন, বিশ্ববাজারে পণ্যের দরের ওঠানামা ও পরিবহণ বা লজিস্টিকস খরচ বৃদ্ধির কারণে তারাও তাদের আইসক্রিমের দামে বৃদ্ধি করেছে।

একই পরিস্থিতি চকলেট প্রস্তুতকারকদেরতবে শুধু আইসক্রিম নয়, চকলেট উৎপাদনকারীরাও একই ধরনের চাপের মুখোমুখি হচ্ছেন। ‘পাসকাটি চকলেটস’-এর তরফে জানানো হয়েছে, গত এক বছরের তুলনায় ‘হ্যাজেলনাট’-এর দাম ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দেবাংশ আশার জানান, হ্যাজেলনাট মূলত তুরস্ক থেকে আমদানি করা হয়; কিন্তু ওই অঞ্চলে ব্যাপক অস্থিরতার কারণে পণ্য পরিবহণ এখন সমুদ্রপথের পরিবর্তে আকাশপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার ফলে সামগ্রিক খরচ অনেকটাই বেড়ে গেছে।