Cheapest Mobile Recharge Plan : মোবাইল রিচার্জ (Mobile Recharge) করতে গিয়ে অনেকেই এই কাজ করে থাকি। যেখানে সাময়িক পয়সা বাঁচাতে গিয়ে বেশি টাকা গুণতে হয় আমাদের। জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান (Recharge Plan)। কীভাবে আমাদের রিচার্জ প্ল্যানে (Yearly Recharge Plan) বেশি টাকা খরচ হয় ?

Continues below advertisement

এভাবে বেশি টাকা খরচ হয়ধরুন আপনি প্রতি মাসে প্রিপেইড রিচার্জ প্ল্য়ানে ৩০০ টাকা খরচ করছেন, তাহলে বছরে আপনার খরচ হচ্ছে ৩৬০০ টাকা। এর পাশাপাশি হঠাৎ করে প্ল্যান শেষ হয়ে গেলে বাড়ছে সমস্যা। সঙ্গে ডেটা স্পিড কমে যাওয়ার চিন্তাও ভোগাতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে সারা বছরের রিচার্জ একবার করলে সুবিধা পেতে পারেন আপনি। সঙ্গে বাজেটও অনেকটাই কমে আসবে।

জিও দেয় বছরের জন্য কী প্ল্যানএক বছরের রিচার্জে জিও ৩৫৯৯ টাকার প্ল্যান নিয়ে এসেছে। প্রতিদিনের ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান খুবই সাশ্রয়ী হতে পারে। যাতে আপনি আনলিমিটিডে কলিং ছাড়াও প্রতিদিন ২.৫ জিবি ডেটার সুযোগ পাবেন। পাশাপাশি রয়েছে ১০০টি এসএমএস-এর সুবিধা। কোনও ব্যক্তি যদি ৫জি কভারেজ এলাকার মধ্য়ে থাকেন, তাহলে তিনি সত্যিই আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। অপেক্ষাকৃত ধীর গতির নেটওয়ার্কে ডেটার সীমা ফুরিয়ে গেলেও আপনি ব্রাউজিংয়ের সুবিধা পাবেন।

Continues below advertisement

এই প্ল্যানে আপনি জিও টিভি ও জিও মুভির সুবিধা পাবেন। যদি কেউ প্রতি মাসে ৩০০-৩৫০ টাকার রিচার্জে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এই বছরের প্ল্যান তার জন্য সাশ্রয়ী হবে। 

এয়ারটেলের সাশ্রয়ী বছরের প্ল্যানএই ক্ষেত্রে সবথেকে সস্তা প্ল্যান দিচ্ছে এয়ারটেল। যেখানে আপনি ১৮৪৯ টাকা প্ল্যান পাচ্ছেন এক বছরের জন্য। যাতে আপনার পড়ছে ১৫৪ টাকা প্রতি মাস। এখানে আপনি পাবেন আনলিমিটেড কলিং ছাড়াও ৩৬০০টি এসএমএস সারা বছরে।

তবে এতে মোবাইল ডেটার সুবিধা পাবেন না আপনি। তাই বাড়িতে ওয়াইফাই থাকলে এই প্ল্যান হতে পারে দারুণ কার্যকরী। এখানে আপনি এয়ারটেল হ্যালো টিউনস ছাড়াও এআই সাবসক্রিপশন পাবেন। বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন থাকলে ও সেকেন্ডারি সিম হোল্ডারদের জন্য এই প্ল্যান আপনার কাজে লাগতে পারে। বাড়ির প্রবীণদের জন্যও এই রিচার্জ অনেক সুবিধা দেয়।

ভি-তে কত সস্তায় পাচ্ছেন বছরের প্ল্যানভোডাফোন আইডিয়া অবশ্য় বছরের প্ল্যানে আপনাকে দিচ্ছে দুটি আলাদা সুবিধা। একটিতে আপনি কেবল ডেটার সুবিধা পাবনে। যার দাম পড়বে ১১৮৯ টাকা। মাসে মাসে পড়ছে ১০০ টাকা । যেখানে আপনি বছরে ৫০ জিবি ডেটা পাবেন। পাশাপাশি কেউ কলের জন্য প্ল্যান নিলে, তাকে ১৮৪৯ টাকা দিতে হবে, একদম এয়ারটেলের মতো। যাতে আপনি সীমাহীন কলিং ছাড়াও প্রতিদিন এসএমএস-এর সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে মাসের হিসাবে আপনার পড়ছে মাত্র ১৫৪ টাকা।