Job Cut In Lufthansa : টেক কোম্পানিগুলি আগেই হাজার-হাজার কর্মী ছাঁটাই করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর চাকরি হারিয়েছেন বহু কর্মী। একই পরিস্থিতি হয়েছে ব্যাঙ্কিং খাতেও। এবার বিমান সংস্থার ক্ষেত্রে ও দেখা যাচ্ছে একই পবস্থা। প্রায় হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের নামকরা বিমান সংস্থা লুফথান্সা (Lufthansa Layoffs)। 

Continues below advertisement

কী কারণে এই কর্মী ছাঁটাইকোম্পানির তরফে জানানো হয়েছে, ক্রমবর্ধমান জ্বালানির খরচের ফলে বিমান সংস্থা লোকসানের মুখ দেখছে। আর্থিক ক্ষতি এড়াতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে কোম্পানিকে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, মিউনিখ, ফ্রাঙ্কফুটে স্থায়ী কর্মীদের ছাঁটাই করবে কোম্পানি। এ ছাড়াও কোম্পানি তাদের এয়ারবাস এ৩২০ বিমানের সংখ্য়া কমিয়ে ফেলবে। পরিবর্তে অপেক্ষাকৃত ছোট বিমান এ২২০ মতো বিমান ব্য়বহারের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। 

তবে এই প্রথমবার নয়ছাঁটাইয়ের পরিসংখ্যান বলছে, গত এক বছরের থেকে কিছু বেশি সময় ধরলে, এই নিয়ে দ্বিতীয়বার ছাঁটাইয়ের পথে হাঁটল বিমান সংস্থা। গত সেপ্টেম্বরে কোম্পানি ঘোষণা করে, ২০৩০ সালের মধ্যে তারা ৪,০০০ পদ কমিয়ে দেবে। বর্তমানে কোম্পানি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিমানের জ্বালানির হাই প্রাইস ও বিমান সংস্থার দুর্বল পারফরম্যান্স আর্থিক ফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কোম্পানি বছরের প্রথম নয় মাসে ১৮০ মিলিয়ন ইউরো অপারেশন কস্ট বাবদ লোকসানের সম্মুখীন হয়েছে।

Continues below advertisement

কী বলা হয়েছে কোম্পানির তরফেইতিমধ্য়েই কোম্পানির ম্য়ানেজমেন্ট এক চিঠিতে জানিয়েছে, গত ২ বছর ধরে ঘুরে দাঁড়ানার চেষ্টা করছে কোম্পানি। তবে আগে নেওয়া পদক্ষেপগুলি এখন আর যথেষ্ট বলে মনে হচ্ছে না। মূলত, এই লোকসানের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ, জ্বালানির উচ্চমূল্য, নয় দিনব্যাপী ধর্মঘট ও অত্যধিক ব্যয়ভারকে দায়ী করেছে কোম্পানি। 

সম্প্রতি ফের বড় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই টেক জায়ান্ট। নভেম্বরেও চাকরি গেছে বহু কর্মীর। শোনা যাচ্ছে, কোম্পানির পরিচালন ব্যয় ও কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এই বডসড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানি।

কী খবর পাওয়া যাচ্ছে ?বিজনেস ইনসাইডারের রিপোর্ট বলেছে, সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের ঘটনা কোম্পানির টেক কর্মীদের মনে প্রভাব ফেলেছে। জানা গেছে, মার্কিন চিপ কোম্পানি ইনটেলের সিইও লিপ-বু ট্যান ব্যয় কমানোর উদ্যোগ নেওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, ধুঁকতে থাকা ব্যবসাকে ফের সঠিক পথে নিয়ে আসতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের। তবে নভেম্বরে ঠিক কত কর্মী ছাঁটাই হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই জানা গেছে, কোম্পানিতে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

 

আরও পড়ুন : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত