Job Cut : ছাড় পেল না অন্যরা। ফের বড় কর্মী ছাঁটাইয়ের (Intel Layoffs) পথে হাঁটল এই টেক জায়ান্ট। নভেম্বরেও চাকরি গেছে বহু কর্মীর। শোনা যাচ্ছে, কোম্পানির পরিচালন ব্যয় ও কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এই বডসড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানি।

Continues below advertisement

কী খবর পাওয়া যাচ্ছে ?বিজনেস ইনসাইডারের রিপোর্ট বলেছে, সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের ঘটনা কোম্পানির টেক কর্মীদের মনে প্রভাব ফেলেছে। জানা গেছে, মার্কিন চিপ কোম্পানি ইনটেলের সিইও লিপ-বু ট্যান ব্যয় কমানোর উদ্যোগ নেওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, ধুঁকতে থাকা ব্যবসাকে ফের সঠিক পথে নিয়ে আসতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের। তবে নভেম্বরে ঠিক কত কর্মী ছাঁটাই হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই জানা গেছে, কোম্পানিতে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ইতিমধ্যেই কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুলেছে ইনটেলের প্রতিনিধি। বিজনেস ইনসাইডারের তরফে সেই বিষয়ে একটি উক্তিও প্রকাশ করা হয়েছে। যেখানে ওই প্রতিনিধি বলেছেন, কোম্পানি আরও নিজেকে দক্ষ ও সুসংহত হওয়ার উদ্দেশ্যে নিয়মিত কর্মীদের মূল্যায়ন শুরু করেছে। কোম্পানির অধিক সম্পদের সঠিক সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continues below advertisement

কত কর্মীর চাকরি গেছে ?কোম্পানির কর্মী পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর তাদের কর্মী সংখ্যা ছিল ৮১,১০০ জন, যা ২০২৫ সালের শেষ নাগাদ ছিল ৮৫,১০০ জন। যার অর্থ চলতি বছরেই ৪০০০ কর্মী ছাঁটাই করেছে কোম্পানি। ২০২৬ সালেই ডেটা সেন্টার ও এআই সংক্রান্ত বিভাগগুলিতেও কর্মীদের চাকরি গেছে। ২০২৫ সালেই কোম্পানি ইন্টেল নতুন করে গড়ে তোলার জন্য প্রায় ২৪,০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করছিল।

আরও কাদের চাকরি যাচ্ছে

সম্প্রতি বিশ্বের বাজারে বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে অ্যাডিডাস। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা। ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা।

এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস। 

আরও পড়ুন : নভেম্বরেই হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ? ৫২,০০০ কর্মীর কাছে গেল বার্তা, এই কোম্পানি করবে ছাঁটাই