Best Stocks To Buy : স্টক মার্কেটে এই ধরনের স্টকের দিকে নজর থাকে সবার। যেখানে কম দামের স্টক দিতে পারেন দুরন্ত রিটার্ন। অনেক ক্ষেত্রে কম সময়ে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে থাকে এই ধরনের শেয়ার। বুধবার এরকমই একটি স্টক দিতে পারে দুরন্ত ছুট। আজ সবার নজর থাকবে এই স্টকের দিকে। কারণ কী জানেন ? 

Continues below advertisement

কোন কোম্পানির স্টককে ঘিরে এত উৎসাহ ?ভারতীয় শেয়ার বাজারে মাত্র ২০ টাকার নীচে চলছে এর দাম। সম্প্রতি বিপুল অর্ডার পেয়েছে এই কোম্পানি। তার পরই হোজুর মাল্টিপ্রোজেক্টকে ঘিরে উৎসাহের অন্ত নেই বিনিয়োগকারীদের মধ্যে। মনে রাখবেন, এটি ১০০০ কোটি টাকার মূলধন বিশিষ্ট একটি স্মস ক্যাপ কোম্পানি। তাই এতে লাভের পরিমাণের সঙ্গে সঙ্গে ঝুঁকির মাত্রাও অনেক বেশি। ন্যাশনাল হাইওয়েজ অথরিটির থেকে এই অর্ডার পেয়েছে কোম্পানি।

কোম্পানির তরফে কী জানানো হয়েছে ? 

Continues below advertisement

এই বিষয়ে ইতিমধ্যেই অর্ডারের বিষয়টি নিশ্চিত করেছে হোজুর মাল্টিপ্রোজেক্ট। কোম্পানির তরফে জানানো হয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটির থেকে দরপত্রের মাধ্যমে 'ইউজার ফি' সংগ্রহের জন্য তারা একটি অর্ডার পেয়েছে। ৭ সেপ্টেম্বর এই 'লেটার অফ অ্যাওয়ার্ড' তাদের পাঠানো হয়েছে। 

কেমন ওঠানামা করছে শেয়ারের দাম ?কোম্পানির দামের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বকালের সর্বোচ্চ স্টরে পৌঁছে ছিল কোম্পানি। পরবর্তীকালে কোম্পানির শেয়ার ক্রমাগত বিক্রির চাপের মুখে রয়েছে। যেকারণে বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির মুখ দেখেছে। ৬৩.৯০ টাকার সর্বোচ্চ দর থেকে শেয়ারের দাম কমে এখন প্রায় ২০ টাকায় নেমে এসেছে। হিসেব বলছে, এটি শেয়ারের ৬৯ শতাংশ দরপতন।

২০২৫ সালে ৩৩ শতাংশ দরপতনের মধ্য দিয়ে বছর শেষ করে এই স্টক। এখনও বিক্রির সেই চাপ অব্যাহত রয়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত শেয়ারটির দর আরও ৪০ শতাংশ কমেছে। গত সাত মাসের মধ্যে পাঁচ মাসই শেয়ারটির দরপতন হয়েছে। এর মধ্যে মার্চ মাসে সর্বোচ্চ ২৭ শতাংশ দরপতন রেকর্ড হয়েছে।

কেন স্টক ঘিরে এত উৎসাহ

তবে এত পতনের পরও দীর্ঘ মেয়াদে স্টকটি দারুণ গতি দেখিয়েছে। গত তিন বছরে শেয়ারটির দর ৫০ শতাংশ ও গত পাঁচ বছরে প্রায় ১,২০০ শতাংশের বেশি ওপরে থেকে। সাম্প্রতিককালে কারেকশন সত্ত্বেও এই শেয়ার দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

 আরও পড়ুন : ১০ বছর SIP-তে কোন মিউচুয়াল ফান্ড দিয়েছে বেশি রিটার্ন, এখানে রইল ৫ ফান্ডের নাম ?