PNB Alert : হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা ! এর মধ্য়ে কাজ না করলে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে আপনার অ্য়াকাউন্ট। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) অ্য়াকাউন্ট থাকলে আপনাকে দ্রুত করতে হবে এই কাজ। ইন্য়াক্টিভ অ্যাকাউন্ট নিয়ে অ্য়াডভাইজারি জারি করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Continues below advertisement

কাদের জন্য এই বার্তা এসেছেযারা দীর্ঘদিন ধরে তাদের অ্যাকাউন্টে কোনও লেনদেন করেন না, যাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ব্যালেন্স শূন্য, তাদের ক্ষেত্রেই অ্য়াকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করে দিতে পারে পিএনবি। আগামী ১৫ এপ্রিলের মধ্যেই অ্য়াকাউন্ট সক্রিয় করতে হবে।

কোন কোন অ্যাকাউন্ট বন্ধ করবে ব্যাঙ্ক, এখানে রইল বিবরণ১ তিন বছর ধরে যাদের ব্যাঙ্কে কোনও লেনদেন নেই।২ অ্যাকাউন্টে কোনও টাকা নেই যাদের।৩ যে অ্য়াকাউন্টগুলিকে ব্যাঙ্ক ইন্যাক্টিভ বা ডরম্যান্ট বলে দিয়েছেপিএনবি অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে এই বক্তব্য রেখেছে। যেখানে বলা হয়েছে, ওপরের বিভাগের মধ্য়ে কেউ পড়লে পাকাপাকিভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

Continues below advertisement

১৫ এপ্রিল কাজের শেষ তারিখ, গ্রাহকদের এগুলি অবশ্যই জানতে হবে১ এই ধরনের অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করার জন্য ১৫ এপ্রিল চূড়ান্ত সীমা বেঁধে দিয়েছে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। এর মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হলে, ব্যাঙ্ক ১৬ এপ্রিল থেকে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করবে।

২ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শর্ত পূরণকারী অ্যাকাউন্টগুলি কোনও পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ করে দেওয়া হতে পারে, তাই গ্রাহকদের জন্য এই শেষ তারিখের মধ্যে পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

কীভাবে আপনার অ্যাকাউন্ট ফের অ্য়াক্টিভ করবেনযেসব গ্রাহক তাদের অ্যাকাউন্ট চালু রাখতে চান, তারা একটি সহজ প্রক্রিয়া সম্পন্ন করে তা করতে পারেন।

পিএনবি অ্যাকাউন্টহোল্ডারদের তাদের নিকটতম শাখায় গিয়ে 'নো ইয়োর কাস্টমার' (KYC) করার পরামর্শ দিয়েছে। KYC প্রক্রিয়া সম্পন্ন করা অ্যাকাউন্টের মালিকানা যাচাই করতে ও ব্যাঙ্কিং নিয়মের সঙ্গে সম্মতি প্রদান করে। 

KYC করার পাশাপাশি, তহবিল জমা বা তোলার মতো যেকোনও লেনদেন শুরু করাও অ্যাকাউন্টটিকে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

শেষ মুহূর্তের অসুবিধা এড়াতে গ্রাহকদের নির্ধারিত সময়সীমার অনেক আগেই এই ধাপগুলি সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কেন ব্যাঙ্ক নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি বন্ধ করেমনে রাখবেন, যে অ্যাকাউন্টগুলি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে, বিশেষ করে যেগুলিতে ব্যালেন্স শূন্য থাকে, সেগুলি প্রতারকরা টার্গেট করে। তাই এগুলি বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। পিএনবির তরফে বলা হয়েছে, এই বর্তমান পদক্ষেপটি সম্ভাব্য জালিয়াতি ও অননুমোদিত কার্যকলাপসহ এই ধরনের ঝুঁকি কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কী হবে ?একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে গ্রাহকদের পুনরায় অ্যাকাউন্ট খুলতে বা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে অতিরিক্ত পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যাঙ্কের নীতির উপর নির্ভর করে এর মধ্যে নতুন কাগজপত্র, কেওয়াইসি যাচাইকরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে।