Tech News : টেক দুনিয়ায় শোরগোল ফেলে স্যামসাং লঞ্চ করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S26। এই সিরিজে রয়েছে Galaxy S26, S26 Plus এবং S26 Ultra। তবে নতুন ফোন আসার সঙ্গে সঙ্গেই কপাল খুলেছে যারা একটু কম বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতা খুঁজছেন তাদের। গত বছরের জনপ্রিয় মডেল Galaxy S25 Plus-এর দাম এখন বড় হ্রাস পেয়েছে।
এক নজরে Galaxy S25 Plus-এর অফার:বর্তমানে আমাজনে (Amazon) এই ফোনের ওপর বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আসল দাম: ₹৯৯,৯৯৯ (১২GB+২৫৬GB ভেরিয়েন্ট)
ফ্ল্যাট ডিসকাউন্ট: সরাসরি ২৫,০০০ টাকা ছাড়।
বর্তমান দাম: মাত্র ₹৭৪,৯৯৪।
অতিরিক্ত অফার: ব্যাঙ্ক ডিসকাউন্ট ও ক্যাশব্যাক মিলিয়ে আরও প্রায় ৩,৭০০ টাকা বাঁচানো সম্ভব। অর্থাৎ, সব মিলিয়ে ২৮,০০০ টাকারও বেশি সাশ্রয় !
কেন কিনবেন এই ফোন ?
স্পেসিফিকেশন;কমে যাওয়া দামের পাশাপাশি এই ফোনের ফিচারগুলো এখনও বাজার কাঁপানোর মতো ফিচার রয়েছে
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে (১২০Hz রিফ্রেশ রেট এবং ২৬০০ নিটস ব্রাইটনেস)।
প্রসেসর: শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর।
ক্যামেরা: পেছনে ৫০MP + ১২MP + ১০MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ১২MP সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ৪৯০০mAh ব্যাটারি সঙ্গে ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।
আপডেট: স্যামসাং এই ফোনে ৭ বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, ফলে ফোনটি বহুবছর নতুনের মতো থাকবে।
গুগল পিক্সেল ১০ (Google Pixel 10)-এও বাম্পার ডিসকাউন্ট !শুধু স্যামসাং নয়, গুগল প্রেমীদের জন্যও রয়েছে সুখবর। Google Pixel 10 ফোনের দামও এখন অনেকটাই কম।
আসল দাম: ₹৭৯,৯৯৯।
অফার প্রাইস: আমাজনে ফ্রস্ট কালার ভেরিয়েন্টটি (১২GB+২৫৬GB) মাত্র ₹৬৯,৮৪৮-এ পাওয়া যাচ্ছে।
সঙ্গে থাকছে অতিরিক্ত ৩,৫০০ টাকার ব্যাঙ্ক ও ক্যাশব্যাক অফার।
Samsung Galaxy S26 Ultra নিয়ে এসেছে প্রথম বিল্টইন প্রাইভেসি ডিসপ্লে যা উজ্জ্বলতা বা স্বচ্ছতা না কমিয়ে দারুণ ডিসপ্লের অভিজ্ঞতা দেয়। স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চালিত এই ডিভাইসটি শীর্ষ-স্থানীয় পারফরম্যান্স এবং উন্নত এআই অভিজ্ঞতা দেবে। গ্যালাক্সি এস২৬ আলট্রা উন্নত নাইটোগ্রাফি ভিডিও এবং কম আলোতে ভাল ছবি তোলার ক্ষমতা সহ আপগ্রেড করা ক্যামেরা সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে আসে।
টিপস: যদি আপনি বড় স্ক্রিন ও স্যামসাংয়ের প্রিমিয়াম ইকোসিস্টেম পছন্দ করেন, তবে ২৫,০০০ টাকা সাশ্রয় করে Galaxy S25 Plus কেনা এই মুহূর্তে সেরা ডিল হতে পারে।
