Job Cut : আশঙ্কা সত্যি হতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়তে চলেছে প্রযুক্তি কোম্পানিগুলির ওপর। ফলে নতুন করে কর্মী ছাঁটাইয়ের (SAP Layoff) পথে হাঁটতে চলেছে অনেক কোম্পানি। এবার সেই তালিকায় নাম লেখাল বিশ্বের অন্যতম টেক কোম্পানি SAP। শোনা যাচ্ছে, এবার ১০,০০০ কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি। 

Continues below advertisement

কী বলছে মিডিয়া রিপোর্টসংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ইউরোপের সর্ববৃহৎ এই টেক কোম্পানি এখন AI-এর ওপর জোর দিয়েছে। তিন বছর আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিল কোম্পানি। প্রাকাশ্য়েই SAP-এর তরফে বলা হয়েছিল, এবার কোম্পানি পুনর্গঠনে এবার জোর দিচ্ছে সংস্থা। যে কারণে কর্মীদের ওপর প্রভাব পড়তে পারে। 

কীদের ওপর প্রভাব পড়বে ?SAP-এর এই প্রোগ্রামের মধ্য়ে স্বেচ্ছাবসর, কর্মী ছাঁটাই ও স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মী কমে যাওয়ার মতো বিষয় রয়েছে বলে অনুমান করা হচ্ছে। অন্তত ইন্ডাস্ট্রি ইনসাইডাররা সেই কথা বলছেন। তবে এই ছাঁটাইয়ের ফলে ঠিক কতজন প্রাভাবিত হবেন, তা এখনও জনসমক্ষে বলেনি কোম্পানি।  

Continues below advertisement

বিশ্বে কতটা গুরুত্ব রয়েছে এই কোম্পানিরআসলে বড় বড় শিল্পের জন্য সফ্টওয়্যার তৈরি করে SAP। জার্মানির এই কোম্পানি ইউরোপের সর্ববৃহৎ টেক কোম্পানি হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বজুড়ে কোম্পানির ১,০০,০০০ কর্মী রয়েছে। কোম্পানি মূলত ফিন্যান্স, সাপ্লাই চেইন, HR-এর কাজ সম্পর্কিত সফ্টওয়্যার তৈরি করে। জটিল কাজের সহজ সমাধান করতে কাজে লাগে এই কোম্পানির সফটওয়্যার।

কেন এক কর্মী ছাঁটাই করছে কোম্পানি ?কৃত্রিম বুদ্ধিমত্তার দিনে বাকিদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে রাখতে চাইছে না SAP। এই কোম্পানিও এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে। ব্যবসায়িক কাঠামো AI-এর ওপর ভিত্তি করে সাজাচ্ছে কোম্পানি। গত দু-বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সফটওয়্যার টুলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে বিভিন্ন কোম্পানি তাদের বিনিয়োগ AI-এর দিকে সরিয়ে নিচ্ছে। প্রোডাকশন বৃদ্ধি করতে ও মুনাফা বাড়াতে এই কাজ করছে কোম্পানি।  

তবে এই প্রথমবার নয়কোম্পানির সাম্প্রতিক ইতিহাস বলছে, এই প্রথমবার ছাঁটাই অভিযান চালাচ্ছে, এমনটা নয়। ২০২৪ সালের প্রথমেই কোম্পানি পুনর্গঠনের প্র্করিযা শুরু করার ঘোষণা করেছিল। যার ফলে প্রায় ৮,০০০ট পদ প্রভাবিত হয়েছিল। সে সময় SAP জানিয়েছিল যে, তারা কৌশলগত বৃদ্ধির ক্ষেত্রগুলিতে বিশেষ করে ব্যবসায়িক AI-তে জোর দিতে চায়। (এই খবর প্রকাশ করেছে NDTV অনলাইন।) 

আরও পড়ুন : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?