King Khan : বলিউডের ‘বাদশা’ হিসেবে কয়েক দশক ধরে রাজত্ব করছেন অনুরাগীদের মনে। কেবল রুপোলি পর্দার তারকা নন, শাহরুখ (Shah Rukh Khan) মানেই এক অনন্য ব্র্যান্ড। বিশ্বের এমন এক অভিনেতা, যিনি প্রবেশ করেছেন বিলিয়নেয়ারদের অভিজাত তালিকায়। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ বলছে, শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় ১২,৪৯০ কোটি টাকা ($১.৪ বিলিয়ন)। 

Continues below advertisement

কীভাবে একজন অভিনেতা থেকে এই বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠলেন তিনি ?দেখে নেওয়া যাক তাঁর সাফল্যের নেপথ্যের কিছু মূল কারণ:

১ বিনিয়োগের দূরদর্শিতা ও মন্নত-এর ম্যাজিকশাহরুখের সবচেয়ে আলোচিত সম্পদ হল তাঁর মুম্বাইয়ের বাংলো 'মন্নত'। বহু বছর আগে মাত্র ১৮ কোটি টাকায় কেনা এই প্রপার্টির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রিয়েল এস্টেটে তাঁর এই সঠিক সময়ের বিনিয়োগ আজ তাঁকে বিপুল রিটার্ন দিচ্ছে।

Continues below advertisement

কলকাতা নাইট রাইডার্স (KKR): স্বপ্নের বাজি২০০৭ সালে যখন আইপিএল শুরু হয়, তখন প্রায় ৩০০ কোটি টাকা ভ্যালুয়েশনের এই টিমে ৫৫% মালিকানা কিনেছিলেন শাহরুখ। বর্তমানে সেই ফ্র্যাঞ্চাইজির মূল্য কয়েক হাজার কোটি টাকা। সেলিব্রিটি ওয়েলথ ম্যানেজার দীপক হিরো বাজিরানির মতে, তাঁর বিনিয়োগের মূল্য প্রায় ৪০ থেকে ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। পরিচালক করণ জোহরের ভাষায়, শাহরুখ কেবল নাম দেননি, বরং প্রতিটা স্ট্র্যাটেজিতে নিজে সময় দিয়েছেন বলেই কেকেআর আজ এই উচ্চতায়।

৩ মন্নত সংস্কার ও বর্তমান ঠিকানাবর্তমানে শাহরুখের আইকনিক বাড়ি 'মন্নত'-এ বড়সড় সংস্কার কাজ চলছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে মন্নত-এর অ্যানেক্স বিল্ডিংয়ের সম্প্রসারণ করা হচ্ছে। এই কারণে শাহরুখ তাঁর পরিবার নিয়ে বর্তমানে বান্দ্রার পালি হিলে একটি চার তলা বাড়িতে থাকছেন, যার মাসিক ভাড়া প্রায় ২৪ লক্ষ টাকা। এমনকি তাঁর কর্মীদের থাকার জন্য আলাদা একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, যার মাসিক ভাড়া ১.৩৫ লক্ষ টাকা।

কেন তিনি অনন্য ?বিজনেসের প্রতি শাহরুখের এই আগ্রহ ও পড়াশোনা তাঁকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। দীপক হিরো বাজিরানির মতে, "শাহরুখ কেবল একজন অভিনেতা নন, তিনি একজন তুখোড় ব্যবসায়ী। তিনি ফিন্যান্সিয়াল মার্কেট বোঝেন ও প্রতিটি পদক্ষেপ মেপে নেন।''