কলকাতা: অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে Buy Now, Pay Later (BNPL) পরিষেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এই ব্যবস্থায় কোনও পণ্য কেনার সময় সম্পূর্ণ টাকা একবারে দিতে হয় না। বরং কয়েকটি কিস্তিতে সেই টাকা মেটানোর সুযোগ পাওয়া যায়। মোবাইল, ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে অনেকেই এই সুবিধা ব্যবহার করেন। তবে এই সুবিধার পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়। আপনার BNPL-এ করা কেনাকাটাও ক্রেডিট রিপোর্টে ঋণ হিসেবে নথিভুক্ত হতে পারে।           

Continues below advertisement

আরও পড়ুন: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই

সাধারণত BNPL পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ব্যাঙ্ক অথবা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC)-এর সঙ্গে চুক্তি করে গ্রাহকদের ঋণ দেয়। ফলে কোনও নিয়ন্ত্রিত ঋণদাতা সংস্থার মাধ্যমে কেনাকাটার টাকা মেটানো হলে সেটি সাধারণ লেনদেনের পরিবর্তে ক্রেডিট সুবিধা হিসেবে নথিভুক্ত হতে পারে।           

Continues below advertisement

সেক্ষেত্রে TransUnion CIBIL, Experian, Equifax এবং CRIF High Mark-এর মতো ক্রেডিট ব্যুরোতে সংশ্লিষ্ট তথ্য জমা পড়তে পারে। কত টাকা ঋণ নেওয়া হয়েছে, কত টাকা বাকি রয়েছে এবং কিস্তি সময়মতো মেটানো হয়েছে কি না, সেই তথ্যও রিপোর্টে থাকতে পারে।           

BNPL ব্যবহার করলেই যে ক্রেডিট স্কোর কমবে, এমন নয়। নিয়মিত সময়মতো কিস্তি মেটালে ইতিবাচক রিপেমেন্ট হিস্ট্রি তৈরি হতে পারে। অন্যদিকে, কিস্তি দিতে দেরি করলে বা ঋণ পরিশোধ না করলে ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একাধিক BNPL পরিষেবা ব্যবহার করলেও ভবিষ্যতে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার সময় সমস্যা হতে পারে। কারণ ঋণদাতারা গ্রাহকের মোট আর্থিক দায় বিবেচনা করেন।           

আরও পড়ুন: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

BNPL ব্যবহারের আগে ঋণদাতা সংস্থার নাম, পরিষেবার শর্ত এবং ক্রেডিট রিপোর্টে তথ্য জমা পড়বে কি না, তা জেনে নিন। নির্দিষ্ট সময়ে কিস্তি মেটান এবং নিয়মিত নিজের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন। কোনও ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ঋণদাতা ও ক্রেডিট ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে সংশোধনের আবেদন জানান।