Share Market Today : ইরান-ইজরায়েলের যুদ্ধের মারাত্মক প্রভাব আপাতত অতীত। সোমবার সপ্তাহের শুরুতেই বদলে গেল ভারতের শেয়ার বাজারের হাল। প্রথমে তলানিত থাকার পর উত্থান দেখ গেল মার্কেটে।

আজ বাজারে কী হয়েছেএদিন বাজারের শুরুতে ব্যাপক পতনের পর শেষবেলায় ঘুরে দাঁড়াল সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50)। দিনের সর্বনিম্ন স্তর থেকে সেনসেক্স প্রায় ১৫৫০ পয়েন্ট এবং নিফটি ৪৫০ পয়েন্টের বেশি ঘুরে দাঁড়িয়েছে।

কত পয়েন্টে ক্লোজিং দিয়েছে বাজার ?এদিন সেনসেক্স ৯৩৯ পয়েন্ট (১.২৬%) বেড়ে ৭৫,৫০২ স্তরে বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি ৫০   ২৫৮ পয়েন্ট (১.১১%) বেড়ে ২৩,৪০৮ স্তরে থিতু হয়েছে। যদিও  বড় শেয়ারগুলি বাড়লেও মিডক্যাপ (-০.৪২%) এবং স্মলক্যাপ (-০.৪৭%) সূচক লাল সঙ্কেতে বন্ধ হয়েছে।

কেন আজ বাজারে এই উত্থান ?১. হেভিওয়েট শেয়ারে বিনিয়োগ হয়েছে: এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), রিলায়েন্স (Reliance) এবং এসবিআই (SBI)-এর মতো বড় শেয়ারগুলোতে লগ্নিকারীরা নতুন করে কেনাকাটা শুরু করায় বাজার চাঙ্গা হয়।

২. ভ্যালু বায়িং: গত কয়েকদিনের টানা পতনের ফলে অনেক ভালো শেয়ারের দাম অনেকটা কমে গিয়েছিল। এই সস্তা দরে 'কোয়ালিটি' শেয়ার কেনার সুযোগ হাতছাড়া করেননি বিনিয়োগকারীরা। বিশেষ করে অটো, ব্যাঙ্কিং এবং এফএমসিজি (FMCG) সেক্টরে ব্যাপক কেনাকাটা দেখা গেছে।

৩. টেকনিক্যাল কী বলছে : বিশেষজ্ঞরা মনে করছেন, নিফটি ২২,৯৫০-এর সাপোর্ট লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে। টেকনিক্যাল চার্টে একে 'বুলিশ ক্যান্ডেল' বা 'পিয়ার্সিং লাইন প্যাটার্ন' বলা হচ্ছে, যা বাজারের সাময়িক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়।

যদিও উদ্বেগের মেঘ এখনও কাটেনি এখনওবাজার বাড়লেও বেশ কিছু ঝুঁকি এখনও লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ বজায় রেখেছে:

ভূ-রাজনৈতিক উত্তেজনা: ইউএস-ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির। ওমান উপসাগরের (Strait of Hormuz) সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার ভয় রয়েছে।

অপরিশোধিত তেল ও ডলার: আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এখনও ১০০ ডলারের উপরে। অন্যদিকে, ভারতীয় টাকা (Rupee) আজ সর্বকালীন রেকর্ড পতন দেখেছে—প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯২.৪২ টাকা।

ইউএস ফেডারেল রিজার্ভ: আগামী ১৮ই মার্চ আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাজার।

বিনিয়োগকারীদের জন্য টিপসবাজার বিশেষজ্ঞ শ্রীকান্ত চৌহান এবং রূপক দে-র মতে:

সাপোর্ট: নিফটির জন্য ২৩,২০০ এবং ২৩,৩০০ স্তরটি এখন শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করবে।

রেজিস্ট্যান্স: উপরের দিকে ২৩,৬৫০ এবং ২৩,৮০০ স্তর টপকানোই হবে এখন বড় চ্যালেঞ্জ।

(মনে রাখবেন : বাজার বাড়লেও এটি কেবল একটি 'টেকনিক্যাল পুলব্যাক' হতে পারে। ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলে যেকোনো সময় ফের পতন দেখা দিতে পারে। তাই বুঝেশুনে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )