Share Market Today : আমেরিকা-ইরান যুদ্ধবিরতির (Iran-US Ceasefire) খবর প্রকাশ্যে আসতেই দুরন্ত ছুট দিল বাজার (Indian Stock Market)। বুধবার দিনের শেষে প্রায় ৩০০০ পয়েন্ট ওপরে দৌড় থামাল সেনসেক্স (Sensex)। পিছিয়ে ছিল না নিফটি ৫০ (Nigty 50)। প্রায় ২৪,০০০ পয়েন্টের কাছে শেষ করেছে এই সূচক। এক কথায় ভারতের শেয়ার বাজারের ঐতিহাসিক দৌড়ের সাক্ষী থাকল মার্কেট।

Continues below advertisement

আজ ঠিক কী হয়েছে বাজারেএদিন প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সূচক। বুধবার ২৯৪৬ পয়েন্ট বেড়ে প্রায় ৩.৯৬ শতাংশ উঠেছিল সেনসেক্স। দিনের শেষে ৭৭,৫৬২.৯০ পয়েন্টে উঠেছে এই সূচক। পাশাপাশি নিফটি ৫০ ৮৭৪ পয়েন্ট বেড়ে ২৩,৯৯৭ পয়েন্টে গিয়ে থমকেছে। সবথেকে বড় জাম্প দিয়েছে নিফটি মিডক্যাপ ১০০ ও স্মল ক্যাপ ১০০ সূচক। ৪ শতাংশ বেশি উঠে গেছে এই সূচকগুলি।

এই চার কারণে এই দুরন্ত গতি১ ইরান-আমেরিকা যুদ্ধবিরতিভারত তথা বিশ্ব বাজারে এই পরিবর্তনের অন্যতম কারণ ছিল আমেরিকা-ইরানের যুদ্ধবিরতি ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, আপাতত ২ সপ্তাহ যুদ্ধবিরতি বজায় রাখবে ওয়াশিংটন। যেকারণে ইরানে সেনা হামলার পথ থেকে সরে এসেছে তারা। ইরানও এই আহ্বানে সাড়া দিয়েছে। আগামী শুক্রবার হতে চলেছে দুই দেশের এই বৈঠক।  গত রাতেই ইরানের সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর ৩৬০ ডিগ্রি ঘুরে যুদ্ধবিরতি ঘোষণায় হাসি ফুটেছে শেয়ার বাজারে। একসঙ্গে ৪ শতাংশ লাফ দিয়েছে মার্কেট।

Continues below advertisement

২ অপরিশোধিত তেলের দামে পতন১১৫ ডলার প্রতি ব্যারেল থেকে আজ ৯৫ ডলারে পৌঁছে গিয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। রাতারাতি এই ১৪ শতাংশ পড়ে গিয়েছে এই অয়েল প্রাইস। পাশপাশি যুদ্ধবিরতির পর এখন নতুন করে হরমুজ খুলে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরানের তরফে। ফলে বিশ্ব বাজারে তেলের আর সেভাবে জোগানের সমস্যা বাড়বে না। যা শুনে স্বস্তি পেয়েছে শিল্প মহল।  

৩ রুপির তুলনায় ডালারে দামে পতনএদিন ভারতীয় মুদ্রা রুপির তুলনায় ডলারের দামে ১ শতাংশ পড়ে যায়। রুপি শক্তিশালী হওয়ায় স্বাভাবিকভাবেই ভারতের শেয়ার বাজারে তার প্রভাব পড়ে। বুধবার ইন্ডিয়ান রুপি ৪১ পয়সা বেড়ে ৯২.৫৮ ডলার।

৪ রিজার্ভ ব্যাঙ্কের নতুন রেপো রেট ঘোষণাতবে এদিন সবথেকে ভাল খবর আসে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি মিটিংয়ের পর। যেখানে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার ফলে নতুন করে চিন্তা বাড়েনি বাজারের। বিশ্ব বাজারের সঙ্গে ভারতের বাজারও দুরন্ত গতি দেখিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)