২০২৬-এর বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। তাঁর বিপক্ষে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন অভয়ার মা। এক সময় 'জাস্টিস ফর অভয়া' আন্দোলনে কলতানরা থাকতেন প্রথম সারিতে। পরবর্তীতে একটি অডিও-ক্লিপের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন কলতান। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ষড়যন্ত্রের অভিযোগে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার অডিও ক্লিপ সামনে এনে, এই অভিযোগ তোলেন  কুণাল ঘোষ। তবে, DYFI নেতা কলতান দাশগুপ্তকে জামিন দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশনামায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ উল্লেখ করে ছিলেন, এই মামলা বা অন্য কোনও মামলায় কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভয়ার মা । তবু কলতান বলেছেন, যে কেউ রাজনীতিতে আসতে পারেন ...যখন গাড়ি আটকেছিলাম, রাত দখল করেছিলাম তখন কে তৃণমূল, কে বিজেপি তা দেখিনি। 

Continues below advertisement

এই কলতানের রুজি রোজগার কেমন। কত সম্পত্তির মালিক তিনি? আছে কি গাড়-বাড়ি-সম্পত্তি ? সবটাই জানিয়েছেন তিনি হলফনামায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন স্ত্রী শুভেচ্ছার আয়-সম্পত্তির হিসেবও। 

কলতানের আয়গত ৫ আর্থিক বছরে (2020-21 থেকে 2024-25) প্রার্থী দেখিয়েছেন, তাঁর করযোগ্য আয় নেই। জানিয়েছেন, তিনি পার্টির হোল-টাইমার হিসেবে কাজ করেন। তবে তাতে তিনি মাসিক কত সাম্মানিক পান, তা উল্লেখ করেননি। অন্যদিকে তাঁর স্ত্রীর আয় -2024-25: ₹2,76,2072023-24: ₹2,73,4642022-23: ₹2,65,1492021-22: ₹2,57,2622020-21: NIL 

Continues below advertisement

কলতানের জমা খরচ 

ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কলতানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আছে পিপিএফ অ্যাকাউন্ট ও এলআইসি-তে বিনিয়োগও। এছাড়া কলতানের স্ত্রীর একটি স্বাস্থ্যবীমাও রয়েছে। 

গাড়ি 

দুজনের কারও নিজের গাড়ি নেই। 

গয়না গাটি

কলতানের নিজের গয়নাগাটি না থাকলেও স্ত্রীর গয়না আছে। তার বিস্তৃত বর্ণনা দিয়ে, আনুমানিক ১৩ লক্ষ ৭৩ হাজার ১৩০ টাকার গয়না আছে বলে জানিয়েছেন কলতান। 

কলতানের মোট সম্পত্তির হিসেব হলফনামা অনুযায়ী—

কলতানের অস্থাবর সম্পত্তি 

প্রার্থী (Self): ₹২,৯০,০৭৭.০৬স্ত্রী (Spouse): ₹১৪,১৮,৮০৪.৬৬

অর্থাৎ, মোট পারিবারিক সম্পদের বড় অংশটাই স্ত্রীর নামে রয়েছে। 

কলতানের স্থাবর সম্পত্তি কলতানের নিজের নামে কৃষিজমি নেই। নেই বাড়ি বা ফ্ল্যাট। নেই গয়না গাটি। এমনকী ব্যাঙ্ক লোনও নেননি তিনি। তবে তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে । কলকাতার ঢাকুরিয়া এলাকায় ৬২২ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। যার বর্তমান আনুমানিক মূল্য  ₹২৮,৫০,০০।

ঋণের পরিমাণ: ₹২৩ লক্ষ।