Share Market Prediction : পশ্চিম এশিয়ায় যুদ্ধের (Iran Israel War) মাঝেই এবার গতি ধরতে পারে বাজার (Indian Stock Market)। সোমে মারাত্মক পতনের পর বুধে 'গ্য়াপ আপ ওপেনিং' দিতে পারে ভারতের শেয়ার বাজার (Share Market)। অন্তত গিফটি নিফটি দিচ্ছে সেই সঙ্কেত।

Continues below advertisement

কী থেকে আশা দেখছেন বাজার বিশেষজ্ঞরামঙ্গলবার গিফট নিফটি সবুজে ট্রেড শুরু করেছে। মার্কেট এক্সপার্টরা বলছেন, টানা দুদিন মারাত্মক ধসের পর এবার ঘুরে দাঁড়াতে পারে বাজার। সেই ক্ষেত্রে বুধবারই গ্যাপ আপ ওপেনিংয়ের মুখ দেখতে পারে মার্কেট। এদিন নিফটি ফিউচার বা গিফট নিফটি ০.৭ শতাংশ দুপুরে বেড়ে যায় ১১৬৮২ পয়েন্টে চলে যায়। এটি নিফটি ও সেনসেক্সের জন্য একটা বড় সুখবর। তবে মঙ্গলবার সাড়ে তিনটের সময় এই সূচক ২২,৫০৭-এ চলে আসে। 

কী কারণে বাজার তলানিতে এসেছেআন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কম হওয়ার পরই বিশ্ব বাজারের মুখে হাসি ফুটেছে। তবে বিগত কিছু সময় ধরে টানা ধস দেখে চলেছিল ভারতের শেয়ার বাজার। 

Continues below advertisement

সোমবার কী হয়েছে বাজারে সোমবার সেনসেক্স ১,৬৩৫.৬৭ পয়েন্ট বা ২.২২ শতাংশ পড়ে ৭১,৯৪৭.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে; দিনের লেনদেনের মাঝপথে সূচকটি ১,৮০৯ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল। নিফটিও ৪৮৮.২০ পয়েন্ট বা ২.১৪ শতাংশ কমে ২২,৩৩১.৪০ পয়েন্টে স্থির হয়েছে। গত দুটি লেনদেন সেশনে সেনসেক্স ৩,৩২৫.৯ পয়েন্ট (৪.৪১%) এবং নিফটি ৯৭৫.০৫ পয়েন্ট (৪.১৮%) পড়েছে।

শর্ট টার্ম সাপোর্ট জোনে রয়েছে বাজার

বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখন শর্ট টার্ম সাপোর্ট জোনে রয়েছে বাজার। এখন থেকেই সাময়িক ঘুরে দাঁড়াতে পারে মার্কেট। তবে এখনও বটম তৈরি করেনি বাজার। সেই ক্ষেত্রে আরও কিছুটা রেড জোন দেখতে পারেন বিনিয়োগকারীরা। বিশেষ করে , ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এখান থেকে বেরোতে থাকায় অনেকটাই খালি জায়াগা তৈরি হয়েছে। তারা প্রফিট বুকিং করে বেরিয়ে যাওয়ায় অনেকটাই বড় ধাক্কা খেয়েছে বাজার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)