Jan Vishwas Bill 2026 Details : বদলে যাচ্ছে অপরাধের ভাষা। এবার থেকে লঘু অপরাধে আর গুরু দণ্ডের পথে হাঁটতে চাইছে না সরকার। যে কারণে লোকসভায় আনা হয়েছে জনবিশ্বাস বিল (Jan Vishwas Bill)। জেনে নিন, কী কী রয়েছে এই বিলে।

Continues below advertisement

এই তিনটি ঘটনার বিষয়ে একবার চিন্তা করুন..পোষ্য প্রতিবেশীর বাড়িতে প্রস্রাব করলেধরুন, কোনও বাড়ির পোষ্য় প্রতিবেশীর বাগানে গিয়ে প্রস্রাব করে এল। যার জন্য পোষ্যের মালিকের বিরুদ্ধে অপরাধমূলক মামলা করলেন প্রতিবেশী। জেলাশাসকের সামনে উপস্থিত হলে, সাজা হিসাবে ওই ব্যক্তির ১০ টাকা জরিমানা করা হল। ১৮৭১-এর আইন অনুসারে সাজা রয়েছে আইনে।

দেওয়ালে প্রস্রাব করলেদিল্লির কোনও দেওয়ালে জনসমক্ষে প্রস্রাব করছেন কোনও ব্যক্তি। তার বিরুদ্ধেও রয়েছে আইন। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল অ্য়াক্ট অনুযায়ী, এটি একটি সাজাযোগ্য অপরাধ। এটি একটি ফৌজদারি অপরাধ।

Continues below advertisement

মেট্রোতে সিগারেট খেলে.. কোনও ব্যক্তি যদি মেট্রোতে সিগারেট ধরায় তাকেও ফৌজদারি অপরাধের মধ্যে ধরা হবে। যেখানে তাকে ২৫০ টাকা জরিমানা করবে আদালত। ১৯৮০ সালের পর থেকে এই আইনে কোনও পরিবর্তন আসেনি।

এই সমস্যার সমাধান করতেই আসছে জন বিশ্বাস বিলএই বিষয়গুলি কোনও গল্প নয়, বাস্তব। ভারতে এখনও এই ধরনের আইন রয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করতেই জন বিশ্বাস বিল নিয়ে এসেছে সরকার। গত সপ্তাহেই কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই বিলটি লোকসভায় নিয়ে এসেছে। এই প্রস্তাবিত বিলেই ৭১৭টি লঘু অপরাধকে 'অপরাধমুক্ত' বলে চিহ্ণিত করতে চাইছে সরকার। এই ধরনের আইনের তৃতীয় সংস্কারের পদক্ষেপে সরকার গ্রেফতার, বিচার ও কারাবাসের পরিবর্তে অন্য ব্যবস্থার বিধান রাখছে।

পরিবর্তে কী রাখা হয়েছে প্রস্তাবিত সমাধানে এই লঘু অপরাধগুলির ক্ষেত্রে সাজা হিসাবে গ্রেফতারের পরিবর্তে দেওয়ানি জরিমানা, প্রশাসনিকভাবে নিষ্পত্তির কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে কেবল সতর্ক করে ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বিলে। মনে রাখবেন, এই বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হলেই তবেই রাষ্ট্রপতির কাছে যাবে। তবেই তা আইনের তকমা পাবে।