TCS Infosys Wipro In Trouble : ফের ভারতীয় আইটি কর্মীদের বড় ধাক্কা দিল আমেরিকা। TCS, Infosys সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড করল ট্রাম্প সরকার। PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় এই তথ্য়প্রযুক্তি কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে।

Continues below advertisement

আমেরিকার তরফে কী বলা হয়েছে ?বৃহস্পতিবারই এই বিষয়ে বড় ঘোষণা করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই বিষয়ে ওয়ার্ল্ড টেক জায়ান্ট মাইক্রোসফ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভান্স জানান, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM) নিয়ম ভেঙে কর্মী নিয়োগ করেছে কোম্পানি। এই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি আগামী দিনে তারা যেন আরও বেশি সংখ্যক আমেরিকার কর্মীদের কোম্পানিতে নিয়োগ করেন, সেই বিষয়ে মাইক্রোসফ্টের কাছে আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় কোম্পানিগুলির ওপর কোপ মার্কিন শ্রম মন্ত্রকের তরফে বলা হয়, একই নিয়ম ভাঙার কারণে Cognizant, Infosys, TCS, Wipro, HCL, Capgemini, Adobe-কে PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে। এই প্রোগ্রাম থেকে সাসপেন্ড করার অর্থ, আমেরিকায় এবার ভারতীয় আইটি কর্মীদের স্থায়ী বাসবাসের সমস্যা তৈরি হবে। গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি না পেলেই এই অসুবিধার মুখে পড়বে ভারতীয় আইটি কর্মীরা।  

Continues below advertisement

জেডি ভান্সের বক্তব্য কী ?ভারতীয় আইটি কোম্পানিগুলিতে সাসপেন্ডের বিষয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসন। এই বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলির বিরুদ্ধে চলমান তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তাদের সাসপেন্ড করা হয়েছে। যে কোম্পানিগুলি মার্কিন অর্থনীতি থেকে সুবিধা ভোগ করছে, তাদের বলব-তারা যেন আরও বেশি করে মার্কিন কর্মী নিয়োগ করেন।   

সংবাদ সংস্থা AP-তে প্রকাশিত বিবৃতি অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডিন্ট জেডি ভ্যান্স বলেন, “বর্তমানে একটি চালমান তদন্তের কারণে আমরা মাইক্রোসফ্টের জন্য় PERM প্রোগ্রাম বন্ধ করেছি। এখন এই কোম্পানিগুলি আর H1B ভিসা-ধারী কর্মীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের মর্যাদার (পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস) আবেদন করতে পারবে না।”

আরও পড়ুন : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা