Gold Price Today:  সামনেই পৌষ মাস, বিয়ের অনুষ্ঠান এই মাসে হয় না। ফলে এই অঘ্রাণের ভরা মরশুমে পরপর বিয়ের পর্ব চলছে। এই মরশুমে স্বাভাবিকভাবেই বেড়ে যায় সোনার চাহিদা, ফলে দামও পাল্লা দিয়ে বাড়তে থাকে। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবারে সোনার দাম প্রতি গ্রামে আরও বেড়ে গেল। তবে গতকালের দামের থেকে কেবল ২২ ক্যারাট গয়নার সোনার দামই গ্রামে ২০ টাকা হারে বেড়েছে, বাকি দাম একই আছে। রুপোর দামও আজ খানিক বেড়ে গিয়েছে বাংলায়। 

সোনা-রুপোর দর (৫ ডিসেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৬১৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২৭০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯৬২
১৮ ক্যারেট১ গ্রাম৫৯৭০
রুপো (৯৯৯)১ কেজি৯১,৪৮০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।                                                                               

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

সোনাতে বিনিয়োগ করেন অনেকেই

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার বিশুদ্ধতা 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: PAN Card Scam: অনলাইনে প্যান কার্ডের আবেদন করছেন ? ৭.৭ লক্ষ লুট হয়েছে প্রবীণের- এই ভুল আপনিও করছেন না তো ?