Gold Price: এখন পুরোদমে চলছে বিয়ের মরশুম। গত বৃহস্পতিবার পর্যন্ত বোঝা যাচ্ছিল না ঠিক কেন বিয়ের মরশুমে বাড়তি চাহিদা থাকার পরেও দামে উর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে না। তবে আজ শনিবার সপ্তাহান্তের বাজারে সোনার দাম (Gold Silver Price Today) খানিক বাড়ল। যে হারে দাম কমছিল, তাতে সোনা কেনার সুযোগ পেয়েছেন অনেকেই। এবার বাড়তি দামে সোনা কেনার আগে একবার রেটচার্ট দেখে নিন একঝলকে।

সোনার দাম যে হারে ওঠানামা করে, তাতে কোনদিন কী দাম চলছে বুঝে ওঠাই দুষ্কর। তাই প্রতিদিনই রেটচার্ট দেখে নেওয়া দরকার। অন্যদিন যে হারে দাম কমছিল তার তুলনায় আজকের বাজারে দাম সামান্য (Gold Silver Price Today) বাড়ল। ২৮ ক্যারেট সোনার দাম ২৬ টাকা বেড়ে হয়েছে ৬২৩৯ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও প্রতি গ্রামে ২৫ টাকা বেড়ে হয়েছে ৬০২৭ টাকা। একটা বিষয় খেয়াল রাখতে হবে সোনা কেনার দাম আর বিক্রি করার দামে পার্থক্য আছে। যেখানে ৬০২৭ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৭৭ টাকা।

আজকের সোনার দর (২৭ জানুয়ারি২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬২৩৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬০২৭
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৬৭৭
১৮ ক্যারেট ১ গ্রাম৪৯৬৬

 

রুপো (৯৯৯)১ কেজি৭১৩৫০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

গত সপ্তাহে কেমন দাম ছিল ?

সম্প্রতি ২৫ জানুয়ারি ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২১৩ টাকা প্রতি গ্রামে এবং একই পরিমাণ সোনার ২২ ক্যারেটের দাম ছিল ৬০০২ টাকা। গত সপ্তাহের শনিবারেও দাম বেড়েছিল সোনার। ২০ জানুয়ারি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬০১৩ টাকা। সেই তুলনায় আজ শনিবার ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা প্রতি গ্রাম এবং ২২ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।