এবার পুজোর আগে সোনার দাম আকাশছোঁয়া। গত কয়েকদিন ধরে ক্রমেই বেড়ে চলেছে সোনার দাম। দেখে নেওয়া যাক, মহালয়ার পরে সোনার দাম কোথায় পৌঁছল। 

রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* 

আজকের সোনার দাম (২২ সেপ্টেম্বর, ২০২৫)                  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১১০৭৭
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম১০৫২৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১০০৮০
১৮ ক্যারেট১ গ্রাম৮৬৪০
রুপো (৯৯৯)১ কেজি১,৩২,৩১৮

*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।   

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

সোনা কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন?

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)