কলকাতা: সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার । সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের । সরকারি কর্মচারীদের বেতন, ভাতা বৃদ্ধি নিয়ে পর্যালোচনা হবে এই পে কমিশনে । এ ছাড়াও বর্তমান ডিএ কাঠামোকে পর্যালোচনা করে সেটাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা হবে এই পে কমিশনে ।               

Continues below advertisement

আরও পড়ুন: লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, বাড়ছে জল্পনা

অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, "সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে পে কমিশনে । সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ করবে কমিশন । বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরামর্শ দেবে পে কমিশন ।"               

Continues below advertisement

এ ছাড়াও তারা জানিয়েছে, "বর্তমান বেতন ও ভাতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে কমিশন । মেধা আকর্ষণ ও ধরে রাখার লক্ষ্যে কাজের মান উন্নত করা নিয়ে সুুপারিশ করবে কমিশন । কাজের সঙ্গে জীবনের ভারসাম্য উন্নত করার প্রস্তাব দেবে পে কমিশন ।"               

আরও পড়ুন: 'আমি তো ওই স্কুলে পড়িনি', সাসপেন্ড হয়েই ক্ষোভ প্রকাশ কুণালের

অর্থ দফতর তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে নতুন গঠিত এই কমিশনের চেয়ারপার্সন হবেন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব অতনু চক্রবর্তী । এ ছাড়াও সদস্য হিসাবে থাকবেন রাজ্যের অর্থসচিব দেবীপ্রসাদ করণম, সেন্টার ফর পলিসি রিসার্চ-এর সিনিয়র ফেলো পার্থ মুখোপাধ্যায় ও আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক পার্থপ্রতিম পাল ।               

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশন থেকে জানান, "আগামী জানুয়ারী মাস থেকে ৩ মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন ।" এ ছাড়াও যাতে গ্রামের দিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে যাতে গ্রাহকদের সমস্যায় পড়তে না হয়, সেই কারণেও পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী । তিনি বললেন, "চলতি অর্থ বছরে গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে । কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে লোক দ্বিগুণ করা হবে ।"