Salary News: আর কিছুদিনের মধ্যেই আসতে পারে বড় আপডেট । অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) বেতন বাড়তে (Salary Hike) পারে প্রায় দ্বিগুণ। সব কেন্দ্রীয় সরকারি কর্মীরাই কি পাবেন এই স্যালারি হাইকের সুবিধা। জেনে নিন, নিয়ম অনুসারে এই বেতন বাড়বে কাদের ? এখানে রইল পুরো তালিকা। 

Continues below advertisement

এখন অষ্টম বেতন কমিশনে রয়েছে কী আপডেটঅষ্টম বেতন কমিশনের কাঠামো পরিবর্তনের জন্য আগেই প্রস্তাব পাঠাতে বলেছিল কমিশন। এই নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সবার জন্য। যেখানে অনলাইনে রেজিস্টার করে এই পরিকাঠামো সংস্কারের জন্য প্রস্তাব দিচ্ছিলেন কর্মীরা। এ ছাড়াও বিভিন্ন কর্মী সংগঠনও এই বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি ছাড়াও ছিল ডিএ, HRA ও আগাম টাকার মতো বিষয়। বর্তমানে বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছে কমিশন। এখান থেকে কর্মীদের বিষয়ে যাবতীয় তথ্য় আপডেট চলছে। একবার এই আর্থিক পরিস্থিতি বুঝতেই পারলেই কত বেতন বৃদ্ধি করা যায়, তা নিয়ে সুপারিশ করবে কমিশনের কর্তারা।

কারা পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ?১ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ-ইন্ডাস্ট্রিয়াল ও নন-ইন্ডাস্ট্রিয়াল  ২ অল ইন্ডিয়া সার্ভিসেস এমপ্লয়িজ৩ ডিফেন্স ফোর্সের পার্সোনেল৪ কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীরা৫ ইন্ডিয়ান অডিট ও অ্য়াকাউন্টস ডিপার্টমেন্টের অফিসার ও কর্মীরা৬ পার্লামেন্টের আইন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সদস্যরা (RBI ব্যতীত) পাবেন এই সুবিধা৭ সুপ্রিম কোর্টের অফিসার ও কর্মীরা ৮ কেন্দ্রীয় শাসিত অঞ্চলের হাইকোর্টের অফিসার ও কর্মীরা।৯ কেন্দ্রশাসিত অঞ্চলের নিম্ন আদালতের জুডিশিয়াল অফিসাররা এই সুবিধা পাবেন।

Continues below advertisement

কবে বাড়বে এই বেতন২০২৫ সালের নভেম্বরেই অষ্টম বেতন কমিশন গঠন করা হয়। প্রত্যাশা করা হচ্ছে, এর ১৮ মাসের মধ্যে সুপারিশের কাজ শেষ করতে হবে কমিশকে। সেই অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে এই নতুন বেতন কমিশনের সুপারিশ হওয়ার কথা। অতীতের দিকে যদি তাকাল, তাহলে দেখতে পারবেন এই বেতন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হতে তিন বছরে লেগে গেছে।

সেই অনুযায়ী, একবার এই সুপারিশের পর্ব সম্পন্ন হলে তা বাস্তবায়িত হতে ২০২৯-৩০ সালও হয়ে যেতে পারে। উদাহরণ দিয়ে বুঝতে গেলে, কমিশনের এই সুপারিশ যদি ২০২৭-এর শেষে বা ২০২৮ সালের প্রথমে হয়, তবেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর বর্ধিত বেতন পাবেন। পরবর্তীকালে যা এরিয়ার হিসাবে একলপ্তে অ্যাকাউন্টে দেওয়া হবে।      

আরও পড়ুন : পে স্কেল ৩ হলে ১,১২,০০০ থেকে ৩,৫২,০০০ টাকা হতে পারে বেসিক পে ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?