পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পুরসভার নোটিস, একগোছা কাগজ হাতে হাজির পুরকর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে খবর। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে কর্মীরা এসে নোটিস দিয়েছেন। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, সেখানেও নোটিস দিতে গিয়েছিলেন পুরকর্মীরা, এমনটাই খবর সূত্রের। এরপর বুধবার বিকেলে কালীঘাট রোডের বাড়িতেও যান তাঁরা। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন পুরকর্মীরা, খবর সূত্রের। হাতে অনেকগুলি কাগজ ছিল তাঁদের। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিস রয়েছে বলা জানা যাচ্ছে। এর পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস- এই কোম্পানির নামেও দেওয়া হয়েছে নোটিস। যাঁরা বাড়িতে ছিলেন তাঁদের হাতেই একগোছা নোটিস দেওয়া হয়েছে পুরকর্মীদের তরফে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সাউথ ডিভিশনের অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে নোটিস দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। সূত্রের খবর, পুরসভার কর্মীদের কাছে আরও অনেক নোটিস রয়েছে। সেগুলি যেখানে যেখানে দেওয়া হবে, সেইসব জায়গায় দিকে রওনা দিয়েছেন পুরকর্মীরা।
সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার ! একাধিক তোলাবাজির অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি এবং হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়েই আগেই নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। যাবতীয় বিধি মেনে কি তৈরি হয়েছে এই দুই বাড়ি? কোনও বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের ২টি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, কলকাতা পুরসভার ৪০১ ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।
'পুষ্পা শুকিয়ে পুষ্প ঝরে পড়ায়...', জাহাঙ্গিরকে নিয়ে বিস্ফোরক ঋতব্রত
চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে নিজের মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উস্কানি দিয়েছেন - এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আগেই এফআইআর দায়ের হয়েছিল তৃণমূল সাংসদের নামে। আজ এই এফআইআর- এর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আগামী ২১ মে এই মামলার শুনানি হওয়ার কথা শোনা গিয়েছে।
