সন্দীপ সরকার, কলকাতা : তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই একাধিকারবার কড়া বার্তা দিয়েছেন। আর এবার পুলিশের জালে আরেক তৃণমূল কাউন্সিলর। সুজিত বসুর পর এবার গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলর। গ্রেফতার বিধাননগরের ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার। একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল কাউন্সিলরকে। ধৃত তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। 

Continues below advertisement

সল্টলেক করুণাময়ী চত্বরের একাধিক হকার, ব্যবসায়ীদের একাংশের তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয় যে তাঁদের কাছে থেকে দিনের পর দিন তোলাবাজি করা হয়েছে। এই অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ রানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই রানাকে জেরা করে পুলিশ জানতে পারে তোলাবাজির যে চক্র চলছিল, তার সঙ্গে যুক্ত রয়েছেন বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার। অভিযোগ, এই কাউন্সিলরের নির্দেশেই তোলাবাজি করা হতো। এমনকী এও অভিযোগ, তোলাবাজির টাকার ভাগও নাকি পৌঁছে যেত এই রঞ্জন পোদ্দারের কাছে। আপাতত গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তোলাবাজির টাকা আর কারও কাছে পৌঁছে যেত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত তৃণমূল কাউন্সিলরকে। করুণাময়ী এলাকার যে হকার এবং ব্যবসায়ীদের অভিযোগে রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের থেকে কীভাবে টাকা তোলা হত? কোনও ফিক্সড চার্ট ছিল কিনা, সবই খতিয়ে দেখছে পুলিশ। 

Continues below advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পুরসভার নোটিস, একগোছা কাগজ হাতে হাজির পুরকর্মীরা 

এরপরই রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে তাঁকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়েছে বলে খবর। সেখানেই চলছে জিজ্ঞাসবাদ। করুণাময়ী চত্বর থেকেই বুধবার এই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দিন দুয়েক আগে তৃণমূল কর্মী বলে পরিচিত রানাকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এই তৃণমূল কাউন্সিলর সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। একাধিক জায়গায় সুজিত বসুর সঙ্গে দেখা গিয়েছে বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। করুণাময়ী এলাকার হকার এবং ব্যবসায়ীদের অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর। প্রসঙ্গত উল্লেখ্য, সুজিত বসু কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছে ইডি- র হাতে।